শুক্রবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ’ এই ভিশন নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় উপজেলার রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ৩নং সিংড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ৩নং সিংড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সিরাজুল ইসলামের সভাপতিতে¦ ও ৩নং সিংড়া ইউনিয়ন যুব-বিভাগের সভাপতি গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মো.আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা মজলিসের শুরা সদস্য ও ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা প্রমুখ।
এ সময় বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে বক্তারা বলেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়াত ইসলাম বদ্ধপরিকর।
এ সময় উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর আজিজার রহমান, উপজেলা পৌর ও ইউনিয়নের যুব-বিভাগ, ছাত্র শিবিরের নেতাকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।





বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১