শিরোনাম:
●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ
রাঙামাটি, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ২০ দিনের মধ্যে দাবী মেনে না নিলে বড়পুকুরিয়া কয়লাখনি ঘেরাও কর্মসূচী ঘোষনা
প্রথম পাতা » দিনাজপুর » ২০ দিনের মধ্যে দাবী মেনে না নিলে বড়পুকুরিয়া কয়লাখনি ঘেরাও কর্মসূচী ঘোষনা
মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০ দিনের মধ্যে দাবী মেনে না নিলে বড়পুকুরিয়া কয়লাখনি ঘেরাও কর্মসূচী ঘোষনা

--- রুকুনুজ্জামান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ::দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির আবাসিক গেটের সামনে ১৩ গ্রামের ক্ষতিপুরনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন গ্রামবাসীরা। আগামী ২০ দিনের মধ্যে দাবী মেনে না নিলে খনি ঘেরাও করা হবে বলে সমাবেশ থেকে ঘোষনা দেয়া হয়।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্ত ১৩ গ্রামের ৩ হাজার গ্রামবাসী ক্ষতিপুরনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন। বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থদের দাবি আদায়ে গত ০৫/১১/২০২৩ তারিখে ব্যবস্থাপনা পরিচালক বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি: কে আমরা ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা লিখিতভাবে অভিযোগ করি। গত ২২/০১/২০২৪ তারিখে আবারও লিখিতভাবে অভিযোগ করি। গত ১২/০২/২০২৪ইং তারিখে খনি কর্তৃপক্ষকে সময় দেওয়া হলেও তারা তোয়াক্কা করেননি। এরপর আবারও ২২/০৮/২০২৪ এবং ০৮/০৯/২০২৪ তারিখে লিখিতভাবে অবগত করা হয়। আগামী ২০ দিনের মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের নিকট ঘর-বাড়ী সার্ভের মাধ্যমে পদক্ষেপ গ্রহণের দাবী জানান। সেই মর্মে বৈগ্রাম-কাশিয়া ডাঙ্গা, মোবারকপুর, জব্বর পাড়া, দক্ষিণ রসুলপুর (বড়), দক্ষিণ রসুলপুর (ছোট), পূর্ব জ্জবর পাড়া, চক মহেশপুর, হামিদপুর, উত্তর চৌহাটি, চৌহাটি, সাহাগ্রাম, দূর্গাপুরসহ এলাকার ক্ষতিগ্রস্থ গ্রামের ক্ষতিগ্রস্থদের পূণরায় ক্ষতিপূরণ প্রদানের দাবী জানিয়ে ছিলাম কিন্তু খনি কর্তৃপক্ষ আমাদের প্রতি কোন গুরুত্ব দিচ্ছে না। সেই কারণে আজ আমরা এই বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হয়েছি।
আমাদের ৬ দফা চুক্তির দাবীসমূহ: (১) খনি কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি মোতাবেক ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবার হতে চাকুরী দেওয়ার কথা থাকলেও গত ৫ বছরেও তা দেওয়া হয়নি, দ্রুত ক্ষতিগ্রস্থদের স্থায়ী চাকুরী দিতে হবে। (২) ক্ষতিগ্রস্থ এলাকার ১৩টি গ্রামের বাড়ী-ঘর ফাটল, কাঁপুনি, ঝুঁকিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে তাদেরকে দ্রুত পুন:বাসন করতে হবে। (৩) ক্ষতিগ্রস্থ এলাকার ভূমিহীন প্রতিটি পরিবারকে মাইনিং সিটি অথবা উন্নতমানের বাসস্থান তৈরি করে দিতে হবে। (৪) ক্ষতিগ্রস্থদের এককালীন অবশিষ্ট ক্ষতিপূরণের টাকা দিতে হবে। (৫) ক্ষতিগ্রস্থদের সুপেয় পানির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্থদের মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, হাসপাতাল ও রাস্তা পূর্ণ নির্মান করে দিতে হবে। (৬) ক্ষতিগ্রস্থদের যাদের জমি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে তাদেরকে কয়লা উৎপাদন বোনাস ৫% দিতে হবে। তিনি বিক্ষোভ সমাবেশে আরও বলেন, আমাদের এলাকা ধ্বংস হয়ে গেছে। এখন আমাদের কিছুই বাঁকি নাই। বর্তমান যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলির জনসাধারণ আমরা রাতে ঘুমাতে পারছিনা। প্রতি মূহুতে সামনে বিপদ দেখছি। চৌহাটি গ্রামের মোছাঃ মোসলেমা বেগম ও মালেকা বেগম বলেন, খনি হওয়ার কারণে আমাদের বাড়ীঘর ধ্বংস হয়ে গেছে। রাতে ঘুমাতে পারি না। প্রতিদিন বাড়ী ফেটে যাচ্ছে। কর্তৃপক্ষ আমাদের ক্ষতি পূরণ দিবে বলে আশ্বাস দিলেও এখন আর দিচ্ছে না। এভাবে আমরা কীভাবে বসবাস করব? এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম, মোঃ আব্দুর রহমান, মোঃ আলী হোসেন, মোঃ রবিউল ইসলাম মন্ডল, তোফাজ্জাল হোসেন ও মফিজুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার বলেন, বর্তমানে সার্ভের কাজ চলমান রয়েছে। সার্ভে করা শেষ হলে তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্থদের ব্যবস্থা নেয়া হবে।





দিনাজপুর এর আরও খবর

মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি
দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ
পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার-১ তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার-১
পার্বতীপুরে বস্তাবন্দি নারীর মরোদেহ উদ্ধার পার্বতীপুরে বস্তাবন্দি নারীর মরোদেহ উদ্ধার
চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা
পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত
পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১ পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১

আর্কাইভ