বুধবার ● ৩০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বারইয়ারহাট থেকে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
বারইয়ারহাট থেকে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্যসহ নাজিম উদ্দীন (২৮) নামের এক যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে দুই কেজি গাজা আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
বুধবার ৩০ অক্টোবর বারইয়ারহাট পৌরসভা’র রতন কমিশনারের বাড়ীর রাস্তার মুখে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক নাজিম জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দেওয়ানপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রী বাড়ি মোঃ কাঞ্চন মিস্ত্রীর পুত্র।
জানা গেছে, উদ্ধারকৃত ৮ বোতল বিদেশী মদের আনুমানিক মূল্য ষোল হাজার টাকা এবং ২কেজি গাঁজার মূল্য বিশ হাজার টাকা।
জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, আসামি নাজিম উদ্দীনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।





রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত