মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » সদ্য পুনর্গঠিত খাগড়াছড়ি জেলা পরিষদ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
সদ্য পুনর্গঠিত খাগড়াছড়ি জেলা পরিষদ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি :: সদ্য পুনর্গঠিত পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ ও পরিষদ বাতিলের দাবিতে ‘পার্বত্য খাগড়াছড়ির সর্বস্তরের ছাত্রজনতা’র ব্যানারে সংবাদ সম্মেলন হয়েছে।
মঙ্গলবার ১২ নভেম্বর সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রজনতার পক্ষ থেকে বক্তব্য দেন, সূর্য কিরণ ত্রিপুরা (কার্বারী), উস্যেপ্রু মারমা, বিদর্শী চাকমা, সুমঙ্গল চাকমা, সুমিত্রা চাকমা ও মো. ইব্রাহিম খলিল প্রমুখ।
সংবাদ সম্মেলনে ছাত্রজনতার নেতারা বলেন, সদ্য পুনর্গঠিত খাগড়াছড়ি জেলা পরিষদে আওয়ামী দোসর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া, ২৪এর গনঅভ্যুত্থান চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শহীদি জনতার সাথে প্রতারণা ছাড়া আর কিছু না।
নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান এ আসনের সাবেক এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুগত নেত্রী ছিলেন। মহিলা এমপি হওয়ার জন্য তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস থেকে নমিনেশন ফরমও সংগ্রহ করেছিলেন। ফলে আওয়ামী লীগ নেত্রী চেয়ারম্যান নিয়োগ হওয়ায় সাধারণ জনগণ ক্ষুব্ধ।
বক্তারা আগামী ২৪ঘন্টার মধ্যে চেয়ারম্যানের অপসারণ ও পরিষদকে পরিবর্তন করে নতুনভাবে গঠন করার দাবি জনান। অন্যথায় জেলা পরিষদ কার্যালয় ঘেরাও, হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারী দিয়েছেন।





খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩