শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ব্যাংকের ম্যানেজারকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই
প্রথম পাতা » ময়মনসিংহ » ব্যাংকের ম্যানেজারকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাংকের ম্যানেজারকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখার ম্যানেজার মোহাম্মদ মাহাবুবুর রহমানকে মারধর করে ব্যাংক ভল্টের চাবি ছিনতাই করে নিয়েছে একদল যুবক। এ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধার পর গৌরীপুর উপজেলার ভবানীপুর নামক স্থানে। এব্যপারে ব্যাংক ম্যানেজার বাদি হয়ে গৌরীপুর থানায় একটি এজহার দায়ের করেছেন।
কৃষি ব্যাংক সোহাগী বাজার শাখার ম্যানেজার মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ব্যাংকের কাজ শেষে বাড়ি ফেরার পথে গৌরীপুর উপজেলার ভবানীপুর এলাকায় পৌছলে ৫জনের একটি সংঘবদ্ধ দল পথরোধ করে মারধর করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাংক ভল্টের চাবিসহ সাথে থাকা সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়।
মারধর করার সময় ম্যানেজার দুই যুবককে চিনতে পারেন বলে এজহারে উল্লেখ করেন। তারা হচ্ছে সোহাগী ইউনিয়নের দড়িবড়ভাগ গ্রামের সাদেক মিয়ার ছেলে নাহিদ হাসান রাসেল (২৪) ও দরিবৃ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আজিজুল হক (২২)।
ম্যানেজার আরো জানান, ওই দুই যুবক কিছুদিন আগে ব্যাংক থেকে ঋণের জন্য আবেদন করে ছিলেন। সেই ঋণের আবেদন যাচাই বাচাই করে ঋণ আবেদন না মঞ্জুর করা হয়। পরে বিষয়টি নিয়ে যুবকরা ম্যানেজারকে চাপ প্রয়োগ করে। চাপের পরেও ম্যানেজার ঋণ দিতে অস্বীকৃতি জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকি দিয়ে ব্যাংক ত্যাগ করে। পরে বুধবার সন্ধায় বাসায় যাওয়ার সময় তিনি মারধর ও ছিনতাইয়ের শিকার হোন।
এদিকে এমন খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনিসংহ উত্তর জেলা শাখার ডিজিএম মো. কামরুল হাসান।
গৌরিপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাজহারুল আনোয়ার বলেন, ব্যাংক ম্যানেজারকে মারধরের ঘটনায় মাহাবুবুর রহমান বাদি হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামী করে একটি এজাহার দায়ের করেছেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, ব্যাংক লকারের চাবি ছিনতাইয়ের ঘটনা শুনে তাৎক্ষণিক ব্যাংকের ওই শাখায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় আসামীদ্বয়ের কাছ থেকে ছিনতাইকৃত ভল্টের চাবিসহ ম্যানেজারের ব্যাগটি উদ্ধার করা হয়েছে।





আর্কাইভ