শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয়
প্রথম পাতা » দিনাজপুর » যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয়
বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয়

--- রুকুনুজ্জামান, দিনাজপুন প্রতিনিধি :: যমুনা নদীর ওপর নির্মিত যমুনা সেতুর ৩০০ মিটার অদূরে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর মূল অবকাঠামো সম্পন্ন হয়েছে। নির্মাণাধীন যমুনা রেলওয়ে সেতুর কাজ শেষ হলেও আনুষ্ঠানিকভাবে আগামী বছর ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। উদ্বোধনের নানান প্রক্রিয়াও চলছে। সেতুটি নির্মাণে প্রাক্কলিত ব্যয়ের থেকে ৫০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।
স্বাধীনতার ৫৩ বছর পর উত্তর বঙ্গের গণমানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হতে যাচ্ছে একটি স্বতন্ত্র যমুনা রেলসেতু উদ্বোধনের মাধ্যমে। এতে করে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলযাত্রীরা এক নতুন দিগন্ত উন্মোচনের প্রহর গুনতে শুরু করেছে। উল্লেখ্য,বর্তমান যমুনা সেতু স্থাপনের সর্বপ্রথম উদ্যোগ নেয়া হয়েছিল ১৯৪৯সালে। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর দশকের পর দশক ধরে জল্পনা-কল্পনার পর অবশেষে ১৯৯৪ সালে শুরু হয় ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যরে যমুনা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন। বিএনপির শাসনামলে তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেতুটি নির্মাণের প্রস্থর স্থাপন করেন। পরবর্তীতে সরকার পরিবর্তনের সুবাদে সেতুটির নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু সেতু’ নাম করণ করে ১৯৯৮ সালের ২৩ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উপর দিয়ে রেল চলাচলের শুভ উদ্বোধন করেন। পদ্মাসেতু উদ্বোধনের পূর্ব পর্যন্ত এটিই দেশের দীর্ঘতম সেতু। সেতুটির উত্তর পার্শে সংযুক্ত ব্রডগেজ ও মিটারগেজ রেলসেতুও একইসাথে উদ্বোধন করা হয়। এতে করে দেশের উত্তরাঞ্চলের মানুষের ঢাকা হয়ে উত্তর-পূর্বাঞ্চলের গণমানুষ ঢাকা হয়ে পূর্বঞ্চলে যাতায়াত ও মালামাল পরিবহনে এক যুগন্তকারী সফলতা অর্জিত হয়।
২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেয়। ২০১১ সালে ফাটলটি ৫০ শতাংশ বেড়ে যায়। এর পর থেকে অতি ধীর গতিতে এই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। এমতাবস্থায় ১০১৬ সালে এই সেতুর উত্তর পার্শে ৩ শ’ মিটার অদূরে একটি স্বতন্ত্র রেলসেতু নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয় । সে বছর ডিসেম্বরে প্রকল্প পরিকল্পনা চূড়ান্ত করে নকশানুপাতে সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ২০২০ সালের ২৯ নবেম্বরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতুটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এরপর ২০২১ সালের মার্চে রেলওয়ে সেতুটির পিলার নির্মাণে পাইলিং এর কাজ শুরু করা হয়।
সেতুটির নির্মাণ কাজের ব্যয়ের বাজেট ও সময় বৃদ্ধির পর সবশেষে প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয় ১৬ হাজার ৭৮০ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা দাড়াঁয়। এর মধ্যে দেশীয় অর্থায়ন ধরা হয় ২৭.৬০ শতাংশ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ দিয়েছে ১২ হাজার ১৪৯ কোটি টাকা, যা প্রকল্প ব্যয়ের ৭২.৪০ শতাংশ। এই রেলসেতুতে সমান্তরালভাবে ডুয়েলগেজ ও ডাবল ট্রাকসহ প্রায় ৪ দশমিক ৮০ কিলোমিটার রেল সেতুর দু-ধারে ০.০৫ কিলোমিটার ভায়াডাক্ট, ৭ দশমিক ৬৬৭ কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোস এম ব্যাংকমেন্ট এবং লুপ সাইডিংসহ রেললইন নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। প্রকল্পে রেলওয়ের পাশাপাশি গ্যাস সঞ্চালন লাইনও সংযোগ থাকছে এ সেতুতে।
রেলওয়ে সেতু প্রকল্পের বাস্তবায়ন কর্মকর্তা (পিডি)আল-ফাত্তাহ মো: মাসউদুর রহমান জানিয়েছেন, নির্মাণাধীন রেল সেতুর কাজ ইতোমধ্যে ৯৮ শতাংশ শেষ হয়েছে। আর বাকি ২ শতাংশ কাজ সম্পন্ন হলেই আশা করা যায়, চলতি বছরের ডিসেম্বর মাসে সেতুটি উদ্ভোধন করা সম্ভব হবে। সেই লক্ষ্যে দ্রুতগতিতে রাত-দিন কাজ করা হচ্ছে। এরই মধ্যে রেল সেতুর ওপর দিয়ে একাধিকবার ট্রায়াল ট্রেন চালিয়ে রেল সেতুর পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে।
প্রকল্প সূত্রে জানাগেছে, সেতুটিতে ট্রেন চলাচল শুরু হলে দ্রুতগতির ট্রেনগুলো ঘন্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। এছাড়া মেইল ট্রেনসহ অন্যান্য সাধারণ যাত্রীবাহী ও ভারী ওয়াগন মালামাল পরিবহনযোগ্য দৈনিক অন্তত ৮৮ টি ট্রেন চলাচল করতে পারবে।
বগুড়া টু সিরাজগঞ্জ রেলপথ নির্মাণে ভূমি অধিগ্রহণে কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে রেলওয়েতে দেশের পশ্চিমাঞ্চল সান্তাহার, নাটোর ও পাবনার ঈশ^র্দী হয়ে বগুড়া থেকে ঢাকা যেতে অতিরিক্ত ১২০ কিলোমিটার অতিরিক্ত রেলপথ পাড়ি দিতে হচ্ছে। এতে উত্রাঞ্চলের রেলযাত্রীদের ২-৩ ঘন্টা অতিরিক্ত সময় ব্যয় করতে হয়। সেই সােেথ অতিরিক্ত ট্রেন ভাড়া নানা বিড়ম্বনা পোহাতে হয়। সিরাজগঞ্জ-বগুড়া সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপন হলে মাত্র ৩-৪ ঘন্টার ব্যবধানেই নিরাপদে স্বচ্ছন্দে ঢাকা যাতায়াত সম্ভব হবে।
২০১৮ সালের ৩০ অক্টোবরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি অনুমোদন পায়। বাংলাদেশ সরকার ও ভারতের ঋণের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এত ব্যয় ধরা হয় ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ রাখ টাকা। এর মধ্যে ৩ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা ঋণ দেবার কথা আছে ভারত। শুরুতে প্রকল্পটি ২০২৩ সালের ৩০ জুনে শেষ হবার কথা ছিল। কিন্তু সেটা অজ্ঞাত কারণে স্থবির হয়ে পড়ে। এরপর ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর ভারতীয় কতৃপক্ষ পরামর্শক নিয়োগ দেবার পর,তারা ২০২৩ সালের ৩০ জুন চূড়ান্ত নকশা প্রণয়ন করে। প্রকল্পের আওতায় ডুয়েল গেজের দুটি রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হয়। একটি হলো বগুড়া থেকে সিরাজগঞ্জের এম মনসুর আলী স্টেশন পর্যন্ত ৭৩ কিলোমিটার, অপরটি বগুড়ার কাহালু স্টেশন থেকে রাণীরহাট পর্যন্ত ১২ কিলোমিটার রেলপথ। বিশেষত সান্তাহারের দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী এবং ঢাকা থেকে ছেড়ে সান্তাহার হয়ে দিনাজপুরের পার্বতীপুর গামী ট্রেনগুলো যাতে বগুড়া স্টেশনকে এড়িয়ে সরাসরি চরাচল করতে পারে। সেজন্য কাহালু-রাণীরহাট রেলপথ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। দুটি রেলপথ মিলিত হওয়ার কারণে বগুড়া শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দক্ষিণে রাণীরহাটে একটি জংশন নির্মাণ করা হবে অপর জংশনটি নির্মাণ হবে সিরাজগঞ্জে।
বর্তমানে বাংলাদেশ রেলওয়ে সূত্রের হিসেব অনুযায়ী গত দেড় দশকে গত ১৫ বছরে রেলে বিনিয়োগ হয়েছে প্রায় ৮৮ হাজার কোটি টাকা আর লোকসান হয়েছে ২১ হাজার কোটি টাকা। সে হিসেব অনুযায়ী বর্তমানে রেলওয়ের আয়ের চেয়ে ব্যয় আড়াই গুণেরও বেশি। সম্প্রতি চট্টগ্রাম টু কক্সবাজার রেল লাইন সম্প্রসারিত হয়েছে। এবার সিরাজগঞ্জ টু বগুড়া রেললাইন প্রকল্পটি বাস্তবায়ন করে এ রুটে রেল চলাচল শুরু হলে এবং রেলের চলমান সিন্ডিকেট ও দুর্নীতি বন্ধ করতে পারলে রেলের লোকসান তো দূরের কথা লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। যমুনা রেলওয়ে সেতুটি চালু হলে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলযাত্রীদের জন্য নিরাপদ ও দ্রুত গতির রেল পরিষেবা নিশ্চিত হবে।





দিনাজপুর এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ

আর্কাইভ