বুধবার ● ১১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে উপজেলা পর্যায়ে কারিতাসের মতবিনিময় সভা
ঘোড়াঘাটে উপজেলা পর্যায়ে কারিতাসের মতবিনিময় সভা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পর্যায়ে নীতিনির্ধারক ও সাংবাদিকদের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ- দিনাজপুর অঞ্চলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সংস্থার বাস্তবায়িত প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকসেবী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প-এসডিডিএফ এর আয়োজনে উন্নয়ন কমিটির সভাপতি স্বজল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও উপজেলার এনিমেটর আসুন্তা হেম্ব্রম এর সঞ্চালনায় মতবিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হাসান। মতবিনিময় শেষে সংস্থার পক্ষ থেকে ৬ জনকে একটি করে হুইল চেয়ার ও ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ৯ হাজার ৫’শ টাকা করে আর্থিক সহায়তা, ৪ জনকে ক্রেস, একজনকে সাদা ছড়ি ও ১০জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ২০০০ টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
এ সময় সংস্থার উন্নয়ন ক্লাব প্রতিনিধি, নারী ফোরামের সদস্য, উপজেলার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।





পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ