শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে পৃথক সংঘর্ষে আহত ৩৫: পুলিশের গুলিবর্ষণ
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে পৃথক সংঘর্ষে আহত ৩৫: পুলিশের গুলিবর্ষণ
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে পৃথক সংঘর্ষে আহত ৩৫: পুলিশের গুলিবর্ষণ

---
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপায় রানীনগর ও নওপাড়া গ্রামে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য ও মহিলাসহ আহত হয়েছে ৩৫ জন৷ সংঘর্ষে ১০ টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ২১ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ ও ৬ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে৷ এছাড়াও পুলিশের গুলিতে ৩ জন আহত হয়েছে ৷
জানা গেছে, মির্জাপুর ইউনয়নের রানীনগর গ্রামে ২৫ এপ্রিল সোমবার সকালে সামাজিক কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে৷ সংঘর্ষে ১০টি বসতঘর ভাংচুুরের ঘটনা ঘটে৷ এসময় পুলিশ সদস্য মোহাম্মদ আলী, মনোরা বেগম ও সাথী আক্তারসহ ৫ জন আহত হয়৷ আহতরা শৈলকুপা হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছে৷
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক মাতব্বর সিদ্দিক মোল্লা ও বাবুল জোয়ার্দার একত্রিত হয়ে প্রতিপক্ষ মাতব্বর লতিফ বিশ্বাসের দলীয় লোকজনের বাড়ীতে দলবল নিয়ে হামলা চালায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে৷ এতে মোহাম্মদ আলী নামের এক পুলিশ সদস্য আহত হয়৷
সামাজিক মাতব্বর লতিফ বিশ্বাস জানান, নাজের মন্ডল, ওয়াজেদ বিশ্বাস, আক্কাস মন্ডল, মনিরুল, খোকন, এরশাদ ও তার বাড়ীসহ মোট ১০ জনের বসতবাড়ীতে হামলাকারীরা ভাংচুর ও লুটপাট চালায়৷
তিনি আরো জানান, তাদের সামাজিক দল ছোট হওয়ায় প্রতিপক্ষরা তাদেরকে বাড়ীতে অবরুদ্ধ করে রেখেছে৷ বাড়ীর বাইরে বের হলে হত্যার হুমকি দিচ্ছে৷ এ ছাড়াও প্রতিপক্ষরা বেশ কয়েকজনকে গ্রামছাড়া করেছে, তাদেরকে বাড়ী ফিরতে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷
অন্যদিকে ঐদিন দুপুরে মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রতন ও আসন্ন ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী মোক্তার হোসেনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ তারা উভয়েই আওয়ামীলীগের কর্মী বলে জানা গেছে৷
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে নওপাড়া গ্রামের রতন মেম্বর ও মোক্তার হোসেনের কর্মী-সমর্থকরা দেশীয় তৈরী ঢাল, ফালা, রামদা, বল্লভ নিয়ে সংঘের্ষ জড়িয়ে পড়ে৷ এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২১ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ ও ৬ রাউন্ড টিআরসেল নিক্ষেপ করে৷ পুলিশের গুলিতে আহত হয়েছে নওয়াব আলী, স্বপ্না খাতুন ও আবেদ আলী৷ এছাড়াও সংঘর্ষে মহিলাসহ অনত্মত: ৩০ জন আহত হয়েছে৷ আহতদের মধ্যে মোক্তার, সাইফুল, আরব আলী, মইনুল, আব্দুল ওহাব, হান্নান, শফিকুল, মাসুম, আমির, জাকির ও রজব আলীসহ ১৩ জন শৈলকুপা হাসতাপালে ও গুলিবিদ্ধ ৩জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে৷
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম জানান, উভয় স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ পরিস্থিতি বর্তমানে শানত্ম রয়েছে৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ