শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি আউয়াল, সম্পাদক আতাউর
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি আউয়াল, সম্পাদক আতাউর
মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি আউয়াল, সম্পাদক আতাউর

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরি পরিষদ নির্বাচনে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল আউয়ালকে সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি আতাউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে গত ৫ ডিসেম্বর দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংগঠনটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ কার্যকরি পরিষদ গঠন কল্পে ২১ ডিসেম্বর নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এবং অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশন ১৩/১৪ ডিসেম্বর মনোনয়নপত্র ক্রয় ও জমা দান, ১৫ ডিসেম্বর যাচাই বাচাই ও ১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় সীমা দিয়ে নির্বাচনি তফসিল ঘোষণা করেন। নির্ধারিত সময় সীমায় ৯ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদে মোট ১২টি মনোনয়নপত্র বিক্রয় ও জমা পড়ে। প্রত্যাহারের শেষ দিনে ৪জন সদস্য তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করলে কার্যকরি পরিষদের সভাপতি হিসেবে নয়া দিগন্ত পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইনকিলাব প্রতিনিধি আতাউর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
কমিটিতে অন্যান্যরা হলেন, সহ সভাপতি ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার রকিবুল হাসান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক দৈনিক খবরের প্রতিনিধি ফয়সাল আহমেদ বিশাল, কোষাধ্যক্ষ দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রুহুল আমিন রিপন, দপ্তর ও প্রচার সম্পাদক মানব জমিন প্রতিনিধি ফারুক ইফতেখার সুমন, কার্যকরি সদস্য -১ যায়যায়দিন প্রতিনিধি ফেরদৌস কুরাইশী টিটু ও কার্যকরি সদস্য-২ সিনিয়র সাংবাদিক কামরান পারভেজ।





আর্কাইভ