শিরোনাম:
●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত
সোমবার ● ২৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত

--- রাঙামাটি :: ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার বেলা ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ‘পরিচালনা বোর্ড’ এর ২০২৪-২০২৫ অর্থ বছরের ২য় সভা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটিতে প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ৬(৫) ধারামতে চেয়ারম্যান এর দায়িত্ব পালনকারী ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা। সভার আলোচ্যসূচি ছিলো (১) গত ১৬/০৭/২০২৪ তারিখে অনুষ্ঠিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা; (২) ২০২৩-২০২৪ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা; (৩) বিবিধ।
চেয়ারম্যান উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানান এবং পরিচয় পর্ব শেষে সভাপতির অনুমতিক্রমে উপসচিব সদস্য-প্রশাসন (অঃদাঃ) ও সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ মাহবুবউল করিম বিগত পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। তিনি বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতিসহ ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প/স্কিমের বাস্তবায়ন অগ্রগতি পর্যায়ক্রমে উপস্থাপন করেন।
রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ্ বলেন, পার্বত্য জেলায় যে কোন প্রকল্প গ্রহণের পূর্বে সমীক্ষা সম্পন্নকরণসহ দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার সুবিধার্থে জেলা ও উপজেলার দুর্গম এলাকায় বিশেষ সুবিধা সম্বলিত ছাত্রাবাস নির্মাণ করা দরকার। বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে জেলা ও উপজেলার দুর্গম এলাকায় শিক্ষকদের আবাসনের সংকট নিরসনের জন্য ডরমেটরী নির্মাণ করা যায় কি না এবিষয়ে গুরুত্বসহকারে বিবেচনার জন্য বোর্ডকে সুপারিশ করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি উবাথোয়াই মারমা বলেন, থানচি উপজেলায় প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়েরা
অনেক কষ্ট করে পড়ালেখা করতে আসে। এসব ছেলে মেয়েদের জন্য হোস্টেল নির্মাণ করা অত্যন্ত জরুরী। এসময় তিনি শিক্ষার্থীদের অবস্থানের সুবিধার্ধে আবাসিক বিদ্যালয় নির্মাণের জন্য সভায় অভিমত ব্যক্ত করেন।
এসময় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীগণ ধারাবাহিকভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে স্ব স্ব প্রকল্পের বাস্তব ও আর্থিক বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন। তন্মধ্যে তুলা চাষ প্রকল্প, কফি ও কাজুবাদাম চাষ প্রকল্প, সুগার ক্রপ প্রকল্প, রাঙামাটির বিভিন্ন উপজেলায় সেচ অবকাঠামো নির্মাণ, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় সেচ ড্রেইন নির্মাণ, বান্দরবান বোয়াংছড়ি-রুমা পল্লী অবকাঠামো উন্নয়ন, বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী অবকাঠামো নির্মাণ, বান্দরবান পৌরসভা ও লামা পৌরসভা মাস্টার ড্রেইন নির্মাণ এবং টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রশাসনিক অনুমোদন অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা (যুগ্মসচিব) বোর্ড পরিচালনা কমিটির সদস্যগণের মতামত ও সুপারিশের আলোকে আলোচনা করেন।
আলোচনা শেষে সভাপতি তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ এবং তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিকে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপনসহ উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন।
সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি উপসচিব মোহাম্মদ নাহিদ ইসলাম, উপসচিব সদস্য-অর্থ মো. জসীম উদ্দিন, উপসচিব সদস্য-প্রশাসন (অঃদাঃ) ও সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ মাহবুবউল করিম, সদস্য-পরিকল্পনা জাহিদ ইকবাল (উপসচিব), বোর্ডের নব নিযুক্ত সদস্য উপসচিব সুজন চৌধুরী, রাঙমাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি রিজাউল করিম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি টিটন খীসা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি উবাথোয়াই মারমা উপস্থিত ছিলেন।
এছাড়া বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম, উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সিএমইউ জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, সাগর পাল প্রশাসনিক কর্মকর্ত, সহকারী পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমাা প্রমুখ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)