শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়ায় বিদ্যুত সরবরাহ ভেঙ্গে পড়েছে : সেচ সংকটে বোরো ক্ষেত ফেটে চৌচির
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়ায় বিদ্যুত সরবরাহ ভেঙ্গে পড়েছে : সেচ সংকটে বোরো ক্ষেত ফেটে চৌচির
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাঙ্গুড়ায় বিদ্যুত সরবরাহ ভেঙ্গে পড়েছে : সেচ সংকটে বোরো ক্ষেত ফেটে চৌচির

---

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩০মিঃ) লোড শেডিং ও লো-ভোল্টেজের কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পল্লী বিদ্যুত সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে ৷ ফলে ইরি-বোরো প্রকল্পে মারাত্নক সেচ সংকট দেখা দিয়েছে ৷ বৈদ্যুতিক মটরগুলো বেশির ভাগ সময় বন্ধ থাকছে ৷ লো-ভোল্টেজে গত এক সপ্তাহে অসংখ্য মটর পুড়ে গেছে ৷ পানির অভাবে এলাকার ধান ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে ৷  মঙ্গলবার পল্লী বিদ্যুতের ভাঙ্গুড়া সাব-স্টেশন রোকনপুর সংলগ্ন পাথরঘাটা বোরো প্রকল্পে সেচ সংকটে কৃষক আক্কাছ আলীর চার বিঘা ধান ক্ষেত ফেটে চৌচির দেখা যায় ৷ উপজেলার খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের বোরো প্রকল্পের অবস্থা আরো করুণ বলে জানা গেছে ৷ এদিকে বিদ্যুতের ন্যূনতম সরবরাহ না থাকায় প্রচন্ড গরমে আবাসিক গ্রাহকরা চরম দুভোর্গের শিকার হয়েছেন ৷ পাবনা পল্লী বিদ্যুত সমিতি - ১ এর সভাপতি গোলাম কবির বলেন,চাহিদা রয়েছে ৪০ মেগাওয়াট কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১০ মেগাওয়াট ৷ পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক শাহ্ জুলফিকার হায়দার বলেন জাতীয় গ্রীড লাইন থেকে সরবরাহ আশংকাজনক ভাবে কমে যাওয়ায় সাময়িক সংকটে পড়তে হয়েছে ৷ তবে ৮/১০ দিনের মধ্যে এ অবস্থার অনেকটা উন্নতি হবে বলে তিনি আশা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)