বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে চুরি করা ডিজেলসহ চোর গ্রেফতার
মিরসরাইয়ে চুরি করা ডিজেলসহ চোর গ্রেফতার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে বিভিন্ন গাড়ি ও ট্রেন থেকে চুরি করা ৩ ড্রাম ডিজেলসহ এক চোরকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তেল চুরি ও সরবরাহ কাজে ব্যবহার করা একটি পিকআপও জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার চোরের নাম রাশেদুল ইসলাম (২৩)। সে উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পরাগলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার ৭ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গাড়ি ও বিভিন্ন সময়ে ট্রেন থেকে চুরি করা তেলের ব্যবসা করে আসছে তেল চোরচক্রের একটি সক্রিয় গ্রুপ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চোর সিন্ডিকেট সদস্য রাশেদুলকে ডিজেলবোঝাই করার সময় গ্রেপ্তার করা হয়। এ সময় দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর রেললাইনের পশ্চিম পাশে মফিজ উদ্দিনের বাড়ির সামনে থেকে ৩ ড্রাম ডিজেল এবং ১টি পিকআপ জব্দ করা হয়। উদ্ধার করা ডিজেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার ১৬০ টাকা।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাপাহাড় রেললাইনের পশ্চিম পাশ থেকে চোরাই ডিজেল ব্যবসায়ী রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২-৩ জন আসামি পালিয়ে যায়।
গ্রেপ্তার আসামিসহ পলাতকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রাশেদুল ইসলামকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।





হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১