শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » চুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন
প্রথম পাতা » খেলা » চুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫” জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে।
আজ ২৭ জানুয়ারি সোমবার ২০২৫ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ১১টায় প্রতিযোগিতার সমাপনী দিবসের ক্রীড়া অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া ।
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেন পুরকৌশল অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের অধ্যাপক ড. সম্পদ ঘোষ এবং উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন শেখ রাসেল হলের শিক্ষার্থী রিয়াদ আহমেদ। অনুষ্ঠানের শুরুতে ছেলেদের ৫টি ও মেয়েদের ৩টি মোট ৮টি আবাসিক হলের ছাত্র-ছাত্রীরা আনন্দ র‌্যালির মাধ্যমে মাঠে প্রবেশ করে। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভ‚ইয়া। পরে প্রতিটি হলের সুসজ্জিত কুচকাওয়াজের মাধ্যমে প্রধান অতিথি ভাইস চ্যান্সেলরকে সালাম জানিয়ে মাঠ প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। এতে সেরা র‌্যালি নির্বাচিত হয়েছে যথাক্রমে শহীদ তারেক হুদা হল, তাপসী রাবেয়া হল ও শেখ রাসেল হল।

এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে প্রায় ১,২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। এতে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টে দ্রুততম মানব নির্বাচিত হয়েছেন রিয়াদ আহমেদ ও দ্রুততম মানবী নির্বাচিত হয়েছেন জারীন তাসমীন সাবা। এছাড়া ছাত্রদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন রিয়াদ আহমেদ ও রানার-আপ হয়েছেন শেখ সাদিদ ইসলাম এবং হল চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু হল ও রানার-আপ হয়েছে শেখ রাসেল হল। আর ছাত্রীদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন আয়েশা রিফাত ও রানার-আপ হয়েছেন জারীন তাসমীন সাবা এবং হল চ্যাম্পিয়ন হয়েছে শামসেন নাহার খান হল ও রানার-আপ হয়েছে সুফিয়া কামাল হল। অন্যদিকে শিক্ষকদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, কর্মকর্তাদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এটিও মো. মুস্তাকিন, ৩য় শ্রেণির কর্মচারীদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন ভিসি অফিসের পদার্থ বিজ্ঞান বিভাগের ল্যাব সহকারী কাওছার হোসেন এবং ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন ভিসি অফিসের অফিস সহায়ক মো. শামীম উদ্দিন রাজু। দিনব্যাপী প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে বিকাল সাড়ে ৪টায় সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।





খেলা এর আরও খবর

রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু

আর্কাইভ