রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে যুবককে পিটিয়ে হত্যা
ফটিকছড়িতে যুবককে পিটিয়ে হত্যা
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ শহীদ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার ১ ফেব্রুয়ারী সন্ধ্যার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নয়া পাড়ার সেলিমের দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদ কুমিল্লা জেলার জনৈক সাইফুল ইসলামের পুত্র এবং উপজালার সীমাতুং গ্যাস ফিল্ড সংলগ্ন কালাপানি এলাকায় শ্বশুর বাড়ি বলে জানা গেছে।
স্থানীয় সুত্র জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শহীদ বড় বেতুয়া এলাকায় আমানের বাড়ীতে থাকতো। শহীদকে সেলিমের দোকান এলাকায় একা পেয়ে এলোপাতাড়ি পিটুনি দেয় আহমদ ছাফা নামের একজনের নেতৃত্বে স্থানীয় কিছু লোক। পরে গুরুতর জখম অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রাজনৈতিক কোন্দলে এ হত্যাকান্ড বলে ধারনা করেছে এলাকাবাসী।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দেওয়ান সামছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত