শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পুলিশকে জিম্মি করে আসামি ছিনতাই ঘটনায় আটক-২
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পুলিশকে জিম্মি করে আসামি ছিনতাই ঘটনায় আটক-২
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে পুলিশকে জিম্মি করে আসামি ছিনতাই ঘটনায় আটক-২

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী পুলিশ তদন্তকেন্দ্র থেকে পুলিশকে জিম্মি করে আসামি ছিনতাই ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রায়েরবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া বাদী হয়ে ১৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২শ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। এঘটনায় জড়িত উপজেলার চর হোসেনপুর বাজার থেকে মৃত হাবিবুর রহমান মাস্টারের পুত্র মোঃ মোখলেছুর রহমান মানিক (৪৪) ও ধামদী গ্রামের আঃ সালামের পুত্র মোঃ নাঈম ইসলামকে (২২) গ্রেফতার করা হয়।
মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশে সন্ত্রাস বিরোধী আইনের সন্দিগ্ধ আসামি আঠারবাড়ী ইউনিয়নের যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমানকে আটক করার জন্য তদন্তকেন্দ্রের ইনচার্জকে নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তদন্তকেন্দ্রের এএসআই লিটন সাংমা, কনস্টেবল মানু মিয়া ও খোরশেদ আলম অভিযান চালিয়ে রায়েরবাজার থেকে আটক করে তদন্তকেন্দ্রে নিয়ে আসে। এখবর ছড়িয়ে পড়লে এলাকার সেলিম মিয়া (৪০), মিরান (২৫) ও জিসানের (২৪) নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক তদন্তকেন্দ্র ঘেরাও করে আসামিকে ছিনতাই করে নিয়ে যায়।
এসময় আসামিকে আটকিয়ে রাখার চেষ্টা করলে আসামি কর্তৃক এএসআই লিটন সাংমা, কনস্টেবল মানু মিয়া ও কায়কোবাদ আহত হন। আহতদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়েদুর রহমান জানান, ঘটনার দিন অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা রুজু সহ গ্রেফতারের জন্য তদন্তকেন্দ্রে ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়। দায়েরকৃত মামলায় মঙ্গলবার দিবাগত রাতে দুজনকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





আর্কাইভ