শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে : মেয়র শাহাদাত হোসেন
প্রথম পাতা » চট্টগ্রাম » বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে : মেয়র শাহাদাত হোসেন
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে : মেয়র শাহাদাত হোসেন

--- চট্টগ্রাম :: বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৯তম ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১১তম ‘শিক্ষক সমাবেশ’ করেছে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট।
২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাব ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’ (৮ম তলায়) অনুষ্ঠিত শিক্ষক সমাবেশের প্রতিপাদ্য বিষয় ছিল “শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক”।
প্রবন্ধ উপস্থাপন করেন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন।
সমাবেশে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর এলাকা, ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, সীতাকুণ্ড, মিরসরাই, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, কর্ণফুলি, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাধীন সরকারি-বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কলেজসমূহের দেড় শতাধিক সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।
এনায়েতবাজার মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক তাসকিয়া তুন নুর তানিয়া ও কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী বাংলা বিভাগের প্রভাষক মোবারক হোসাইন এর উপস্থাপনায় এবং শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট এর উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আধ্যাত্মিক জ্ঞান এবং জাগতিক জ্ঞানের সমন্বয়ে প্রকৃত সত্য উৎঘাটিত হয়। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। অতিথিরা বলেন, শিক্ষাকে উন্নয়ন করতে হলে ন্যূনতম প্রয়োজনীয়তাটুকু যেমন শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করা সহ অন্যান্য সুযোগ সুবিধা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আজকের এই শিক্ষক সমাবেশ থেকে রাষ্ট্রীয় নীতি-নির্ধারকদের নিকট এটাই আমাদের দাবি রইল। সমাবেশে উপস্থিত শিক্ষকদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু প্রস্তাবনা বা সুপারিশমালা তুলে ধরা হয়।
প্রস্তাবনার মধ্যে রয়েছে: শিক্ষাকে জাতীয়করণ করা, শিক্ষা কার্যক্রম আধুনিকায়ন করা, অভিন্ন নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা, মেধাবীদেরকে শিক্ষকতা পেশায় ধরে রাখার জন্য আর্থিক সুবিধা ও মর্যাদা নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক নিশ্চিত করা।
প্রবন্ধের উপর আলোচনা করেন পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব, পটিয়া খলিল মীর কলেজের অধ্যক্ষ এস এম মিছবাহ উর রহমান, সীতাকুণ্ড লতিফা সিদ্দীকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, ইছাপুর বি,এম,সি কলেজের সহকারী অধ্যাপক বাসুদেব খাস্তগীর, আনোয়ারা সরকারি কলেজে অধ্যক্ষ, প্রফেসর মোঃ রুহুল আমিন। ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি’র ‘বাণী’ পাঠ করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম এবং স্বাগত বক্তব্য রাখেন এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারি মাওলানা সোহাইল উদ্দিন, হামদ ও নাত এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ মুজিবুল হক।
এসময় শিক্ষক সমাবেশ উদযাপন পর্ষদের সদস্য কাজী মোহাম্মদ সোলেমান, বটন কুমার দে, তাজুল ইসলাম চৌধুরী, সৈয়দা রেহেনা আফরোজ, এস জেড এইচ এম ট্রাস্ট এর প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।





আর্কাইভ