শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে অগ্নিকান্ডে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে অগ্নিকান্ডে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই
রবিবার ● ৯ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাটহাজারীতে অগ্নিকান্ডে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই

--- হাটহাজারী প্রতিনিধি :: হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনায় চার পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার ৯মার্চ দুপুরের দিকে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আসাদ আলী তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ওই বাড়ীর একটি রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি টিনের ঘর সহ ৩টি পাকা ঘর ঘরে রক্ষিত চার পরিবারের মূল্যবান আসবাবপত্র সহ একটি মোটরসাইকেল পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ গণমাধ্যম কে জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মো.মোরশেদ, নুরুল হুদা, নুরুল হক, সাহাবুদ্দিন। এদিকে খবর পেয়ে হাটহাজারী উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের তরফ থেকে প্রতি পরিবারকে ত্রিশ কেজি করে চাল দেয়া হয়েছে।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।





আর্কাইভ