শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ইউপিডিএফ-পিসিজেএসএস এর আধিপত্য বিস্তারকালিন গুলিতে নিহত-১ : আহত-১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ইউপিডিএফ-পিসিজেএসএস এর আধিপত্য বিস্তারকালিন গুলিতে নিহত-১ : আহত-১
বুধবার ● ১৯ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় ইউপিডিএফ-পিসিজেএসএস এর আধিপত্য বিস্তারকালিন গুলিতে নিহত-১ : আহত-১

--- খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ড, হেডম্যান পাড়া। ভোরের আলো ফোটার আগেই সশস্ত্র সন্ত্রাসীদের একদল ছায়ার মতো ভেসে এলো, অস্ত্রের নিশানা তাক করল প্রতিপক্ষ ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরার দিকে। মুহূর্তেই গর্জে উঠল আগ্নেয়াস্ত্রের তীব্র আওয়াজ, আর রক্তে লুটিয়ে পড়ল সুবি ত্রিপুরা (৩৫)। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই মৃত্যু হলো তার। কিন্তু সেই মৃত্যুর ছায়া শুধুই কি তার ওপর নেমে এল? না, সুবির বোন, নিরপরাধ তারাপতি ত্রিপুরা (২০)-ও সেই দুঃস্বপ্নের শিকার হলো। তার কপালে গুলি লাগল-সে এখন আহত! এই যাত্রায় সে বেচে গেছে। এটা কি ব্যতিক্রমী কোনো ঘটনা? পাহাড়ের বুকে রক্তের ইতিহাস বলে-না, মোটেও না।
মাত্র ১৬ দিন আগে পানছড়ির ধুধুকছড়ায় বন্দুকের নলে বিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিল এক সাধারণ গৃহবধূ নারী, রূপসী চাকমা। মাত্র তিন বছরের শিশু বন্দনা চাকমা এখনো জানে না, তার মা কেন ফিরে আসবে না! ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি সাজেকে সাত বছরের রোমিও ত্রিপুরার ছোট্ট জীবনও কেড়ে নিয়েছিল এই দুই সন্ত্রাসী গোষ্ঠীর গুলির লড়াই। ২০০৪ সালে লোগাংয়ে ইউপিডিএফের বুলেটে ঝরে যায় মাত্র ১৩ বছরের কিশোরী পুতুলী চাকমার জীবন! এমনকি চলতি বছরের ১৩ জানুয়ারি বান্দরবানের রোয়াংছড়িতে উমেপ্রু মারমা নামে এক নিরীহ ব্যক্তিকেও হত্যা করেছিল জেএসএসের সন্ত্রাসীরা। স্থানীয়দের ভাষ্যমতে, উমেপ্রু কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন না, বরং সাধারণ জীবনের স্বপ্ন দেখতেন। কিন্তু পাহাড়ে সাধারণ থাকা মানেই যেন মৃত্যু অনিবার্য! স্থানীয়দের ভাষ্য, আজ বুধবার ১৯ মার্চ ২০২৫ সকাল সাড়ে ৭টার দিকে পিসিজেএসএস (সন্তু গ্রুপ) এর সশস্ত্র সন্ত্রাসীরা শক্তি ত্রিপুরা ও কম্বল ত্রিপুরার নেতৃত্বে অতর্কিত হামলা চালায়। এই হামলার পরিকল্পনা করা হয়েছিল পানছড়ির রূপসেন পাড়ায়। গভীর রাতে নো ম্যানস ল্যান্ড হয়ে অস্ত্রধারীরা ঢুকে পড়ে তাইন্দংয়ে। তারপর ঘুম ভাঙতে না ভাঙতেই রক্তের হোলি খেলা শুরু! সাধারণ মানুষের চোখে এটি হয়তো আঞ্চলিক দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষ, কিন্তু অভ্যন্তরীণ তথ্য বলছে, এটি শুধুই প্রতিহিংসা নয়-এটি অস্ত্রের রোড দখলের খেলা। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর পানছড়ি ও মাটিরাঙার নিয়ন্ত্রণ ইউপিডিএফের হাতে চলে গিয়েছিল। কিন্তু গত কয়েক বছরে পিসিজেএসএস (সন্তু গ্রুপ) আবারো সেই নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। ভারত সীমান্তবর্তী পানছড়ির রুটটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি হলো অবৈধ অস্ত্র ব্যবসার প্রধান রুট, যার দখল নিতে মরিয়া দুই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী। আর এই সংঘাতের বলি হচ্ছে সাধারণ পাহাড়িরা।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, “আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের টিম যাচ্ছে। বিস্তারিত ঘটনারস্থলে যাওয়ার পর জানা যাবে।” এই পরিস্থিতি পাহাড়ের বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যেখানে একের পর এক মানুষ নিহত হচ্ছে, সেখানে প্রশাসনের ভূমিকা কতটুকু কার্যকর? পাহাড়ের এই রক্তাক্ত খেলায় বাংলাদেশ সরকার ও নিরাপত্তা বিশ্লেষকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একজন নিরাপত্তা বিশ্লেষক মন্তব্য করেছেন-”বর্তমানে ইউপিডিএফের উপর পিসিজেএসএস যে আক্রমণ পরিচালনা করছে, তা তাদের সুসংগঠিত সামরিক শক্তির ইঙ্গিত দেয়। ইউপিডিএফকে তাদের পূর্ববর্তী এলাকা থেকে সরিয়ে দিতে পারলে পাহাড়ে জেএসএসের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত হবে।”
এদিকে, স্থানীয় বাসিন্দারা বলছেন, “আমরা কারো দখল চাই না, আমরা শান্তি চাই।
ইউপিডিএফ-মূল-পিসি জেএসএস-মূল মুদ্রার এপিঠ-ওপিঠ ” কিন্তু প্রশ্ন হলো-এই শান্তি কোথায়? অস্ত্রের রাজনীতিতে যখন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়, তখন কি কেউ দায় নেবে? নাকি এভাবেই পাহাড় রক্তাক্ত হতে থাকবে?





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ