শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ মে ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-৫
শুক্রবার ● ৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-৫

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা ক্যাসিনো ব্যবসায়ী রবিউল আউয়াল শরীফ সহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের চরনিখলা এলাকা থেকে ছাত্রলীগ নেতা শরীফকে এবং উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে অপর ৪ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, শরীফ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে।
জানা যায়, শরীফের পিতা বাবলু মিয়া পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি। বাবার স্বল্প আয়-রোজগারে কোন ভাবেই চলছিলো না সংসার। কিন্তু আ.লীগ শাসনামলে রাতারাতি কোটিপতি হয়ে যায় রাজমিস্ত্রী বাবার পুত্র শরীফ। সে এখন কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও দামী গাড়ির মালিক। এলাকায় প্রশ্ন উঠেছে, কি এমন আলাদিনের চেরাগ পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে যায় শরিফ?
অনুসন্ধানে জানা যায়, এসব কিছুর পেছনে লুকিয়ে আছে শরীফের অনলাইন জুয়ার বিশাল নেটওয়ার্ক। এ নিয়ে যখন আলোচনা-সমালোচনা চলছিলো ঠিক তখন-ই অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা ক্যাসিনো শরীফকে গ্রেফতার করে থানা-পুলিশ।
গ্রেফতারকৃত অপর আসামিরা হলেন-পরোয়ানাভূক্ত রফিক মিয়া ও হাবিবুর রহমান, আব্দুল মতিন, আব্দুল কাদির। তারা সকলেই উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ছোট রাঘবপুর গ্রামের বাসিন্দা।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য শরীফসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পরোয়ানামূলে ৪ জন এবং শরীফকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)