সোমবার ● ২ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে ইয়াবা ও মদসহ ৩জন আটক
কাউখালীতে ইয়াবা ও মদসহ ৩জন আটক
কাউখালী প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার থানা পুলিশ ১ মে রবিবার ইয়াবা ও মদসহ ৩জনকে আটক করেছে বলে জানা যায় ৷
কাউখালী থানা পুলিশ সুত্রে জানা যায়, রবিবার রাতে কাউখালী থানার টহল পুলিশ রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে টহলকালীন সময়ে রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলার ঘাগড়া বাজার হতে বাবুল মিয়া (২৮) পিতা মৃত,মুন্সি মিয়া ৩টি, মোঃ সাজ্জাদ হোসেন (২২) পিতা,আবুল কালাম ২ টি, উভয়ের বাড়ি মগাইছড়ি,মধ্য ঘাগড়া,পোঃ ঠান্ডাছড়ি,থানা রাঙ্গুনীয়া, জেলা চট্টগ্রাম বলে পুলিশ সূত্র জানায় মোট ৫টি ইয়াবা ট্যাবলেটসহ ২ ইয়াবা সেবনকারীকে পুলিশ হাতেনাতে ধরে কাউখালী থানায় নিয়ে আসেন ৷

এ ব্যাপারে কাউখালী থানায় এ এস আই মোঃ আব্দুল জলিল বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাধক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ৷ মামলা নং ১ তারিখ ১ মে ২০১৬ ইংরেজি ৷
অপর দিকে একই দিনে কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলার সুগার মিল নামক এলাকা হতে এস আই বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে মোঃ লুত্ফর রহমান (১৮) পিতা,মোঃ আরজু মিয়া বাড়ি সাহা পুর,উত্তরখান,পো রতনপুর, থানা বানিয়াচং,জেলা হবিগঞ্জকে শরীরে গোপন ভাবে রাখা (স্যালাইন) ১০ লিটার চোলাই মদ এবং হাতে ১০ লিটার মোট ২০লিটার মদসহ তাকে হাতেনাতে আটক করেন ৷
এ ব্যাপারে এস আই বিপ্লব বড়ুয়া বাদি হয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করেন ৷ মামলা নং ২ তারিখ ১ মে ২০১৬ ইংরেজি।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই