বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
মিরসরাইয়ে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ বসতঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ফয়েজ আহম্মদ (৮৫) নামে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৬ জুন সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
ফয়েজ আহম্মদ উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদ্ধ গেড়ামারা গ্রামের মরহুম শেখ আহম্মদের ছেলে।
পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে নিহত ফয়েজের স্ত্রী ফিরোজা বেগম পাশের এক বাড়িতে গর্ভবতী নারীকে সাহায্যের জন্য গেলে বাড়িতে ফয়েজ আহম্মদ একা হয়ে যায়। রাতের কোনো একসময় কে বা কারা তাকে হাত-পা বেঁধে হত্যা করে খাটের মধ্যে ফেলে যান।
পরে ভোর ৬টার দিকে ফয়েজ আহম্মদের স্ত্রী ফিরোজা ফিরে এসে দেখেন স্বামীর হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত লাশ খাটের উপর পড়ে আছে। এরপর তিনি পরিবারের অন্য সদস্য, প্রতিবেশী এবং পুলিশকে খবর দিলে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের ছোট ভাই মোহাম্মদ মাসুদ বলেন, ‘এটি পরিকল্পিত হত্যা। তবে কে বা কারা করেছে, কী কারণে এই হত্যা করেছে তা আমরা ধারণা করতে পারছি না।’
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘খবর পেয়ে এলাকায় গিয়ে ফয়েজ আহম্মদের বসতঘরের খাট থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘরে কেউ না থাকায় একা পেয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ভিকটিমের মাথায় ও মুখে কোপের চিহ্ন রয়েছে। এবিষয়ে তদন্ত চলছে।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন