শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » নিউইয়র্কে দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » নিউইয়র্কে দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউইয়র্কে দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত

--- ফটিকছড়ি প্রতিনিধি :: ‘বর্তমানের বস্তুবাদ ও ভোগবাদী বিশ্বে নৈতিকভাবে শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে ধর্মীয় চর্চার কোন বিকল্প নেই, এই নৈতিক শিক্ষার মূল আধার আল্লাহ্ ও রাসুলের প্রেমময় আনুগত্য ও আল্লাহ্র অলিগণের পদাঙ্ক অনুসরণ’ -ইসলামিক কনভেনশনের প্রথম দিবসে বক্তারা-
২৮ ও ২৯ জুন ২০২৫ নিউইয়র্ক আলবেনী সিটির ইম্পায়ার স্টেট প্লাজা হলে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত হয়। শায়খ সাইফুল আযম আল আযহারীর সূচনা বক্তব্যের মাধ্যমে সকাল ১১ টায় প্রথম দিনের অধিবেশন শুরু হয়। সূচনা বক্তব্যের পর কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী আহমদ বিন ইউসুফ। দিনের প্রথম অধিবেশনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরিফ দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম. জি. আ.)। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সামাজিক কাঠামো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রায় দুই বিলিয়ন মুসলিম উম্মাহ্ উচিত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা। পারস্পরিক আন্তরিকতা এবং বিশ্বাসঘটিত সংকট আজ উম্মাহ্কে বিভাজিত করছে। এই বিভাজন আমাদেরকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। অথচ ফকিহ্গণের মতভেদ, বিভিন্ন মাযহাব এবং ত্বরিকা বৈচিত্র্যকে ধারণ করে বহু মতভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দেয়। পূর্ববর্তী সুফিরা তাসাওউফের শিক্ষার উপর জোর দিতেন। কারণ তাসাওউফের শিক্ষার অনুপস্থিতিতে একজন মুসলিমের মানসিকতা যান্ত্রিক ও বস্তুবাদী হয়ে ওঠে। আর তাসাওউফ নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং আল্লাহ্ সাথে সম্পর্ক গঠনের উপর গুরুত্ব দেয়। তিনি এই অনুষ্ঠান চলমান থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রথম দিনের নির্ধারিত কনভেনশন স্পীকার হিসেবে বক্তব্য রাখেন শায়খ গোলাম রসুল, শায়খ ড. নুর মোহাম্মদ কাব্বানী ও শায়খ ড. ইয়াহিয়া নিনবি। প্রথম দিবসে গেস্ট অব অনার হিসেবে আরও বক্তব্য রাখেন ড. সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী। শায়খ সাইফুল আযম অলে আযহারীর সমাপনী বক্তব্য, মিলাদ-কিয়াম ও মুনাজাতের মাধ্যমে ১ম দিনের অধিবেশন সমাপ্ত হয়। এছাড়াও প্রথম দিনে মহিলা, শিশু ও তরুণদের আলাদা আলাদা সেশন পরিচালিত হয়।





আর্কাইভ