শিরোনাম:
●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
রাঙামাটি, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ১৪৪ ধারা, জনশুন্য নবীগঞ্জ : যৌথবাহিনীর অভিযানে আটক-১৩
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ১৪৪ ধারা, জনশুন্য নবীগঞ্জ : যৌথবাহিনীর অভিযানে আটক-১৩
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে ১৪৪ ধারা, জনশুন্য নবীগঞ্জ : যৌথবাহিনীর অভিযানে আটক-১৩

--- উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: দুক্ষের সংঘর্ষের ঘটনায় ও প্রশাসনের ১৪৪ ধারা জারির ফলে নবীগঞ্জ শহর ও পৌর এলাকা এক নতুন পরিবেশের সাথে দুইদিন ধরে বসবাস করছেন। সকাল থেকে যৌথবাহিনীর টহল চলছে। শহরে সুনশান নীরবতা। সব দোকান পাট বন্ধ, কেনা বেচা নেই শহরে। জন শুন্য নবীগঞ্জ শহরসহ ৭টি গ্রামের মানুষ। পুর্ব তিমিরপুর, পশ্চিম তিমির পুর, চরগাও, আনমনু, রাজাবাদ, নোয়াপাড়া ও পিরিজপুর এসব গ্রামে যৌথবাহিনী অভিযান দিয়ে এখন পর্যন্ত ১৩ জনকে আটক করেছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। সংঘর্ষের সময় নবীগঞ্জ শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে অন্তত ২০ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। গত ৮ জুলাই মঙ্গলবার রাতে ১৪৪ ধারা বর্ধিত করে ৯ জুলাই বুধবার রাত ১২ টা পর্যন্ত করা হয়েছে। ঘটনা নিস্পত্তির জন্য ৯ জুলাই বুধবার বিকেলে শহরের বাহিরেআউশকান্দিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ প্রক্রিয়ার জন্য নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার হাফিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসায় বৈঠক অনুষ্ঠিত হয় । উক্ত সভায় ১৭ সদস্য বিশিষ্ট সালিশ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে নবীগঞ্জের চলমান বিবাদের মিমাংসার অগ্রগতি সাধন ৫টি বিষয় প্রধান্য দেওয়া হয়েছে। সালিশ বোর্ড গঠন।,
উভয় পক্ষের সম্মতি গ্রহণ, প্রশাসনের সাথে সমন্বয় সাধন করা, নিহত ফারুক মিয়ার জন্য শোক প্রকাশ করা হয়, অহেতুক নিরীহ জনসাধারণকে প্রশাসন হয়রানী না করা ও সংঘর্ষে জড়িত উভয় পক্ষ পরিবেশ শান্ত থাকার আহ্বান। উক্ত সভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী সিলেট মহানগর সেক্রেটারী ও হবিগঞ্জ -১ আসনের এমপি প্রার্থী মোঃ শাহজাহান আলী, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক সাঈদুল হক চৌধুরী সাদিক,নবীগঞ্জ কল্যান সমিতির সভাপতি শাহ মনসুর আলী খান,সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, অধ্যাপক আব্দুল হাই, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, মোঃ ছালিক মিয়া, সাংবাদিক এস আর চৌধুরী সেলিম, গন অধিকার পরিষদের নেতা আবুল হেসেন জীবন, মাওলানা নুরুল হক, মাস্টার সোহেল আহমদ, মাওলানা ফয়ছল আহমদ তালুকদার, প্রমুখ। সভায় ১৭ সদস্য বিশিষ্ট সালিসি বোর্ড গঠন করা হয়েছে। বিশিষ্ঠ ব্যবসায়ী মনসুর আলী খান কে আহ্বায়ক
মাওলানা আশরাফ আলী, মাওলানা নুরুল হক, এডভোকেট আবুল ফজল, মাওলানা ফয়ছল তালুকদার, সরফরাজ চৌধুরীকে যুগ্মআহবায়ক ও সৈয়দ খালেদুর রহমান খালেদ কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছ। কমিটির সদস্য সচিব সৈয়দ খালেদুর রহমান এর সাথে একাধিক বার সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি ফোন না ধরার কারণে সদস্যদের নাম জানা যায়নি।
উল্লেখ্য স্থানীয় দুই সাংবাদিক সেলিম তালুকদার ও আশাহিদ আলী আশার মধ্যে একে অপরকে কটুক্তি করা নিয়ে বিরোধ দেখা দেয়। এ বিরোধ গড়ায় কয়েক গ্রামবাসীর সংঘর্ষে। প্রথমে সেলিম তালুকদারের পক্ষে পূর্ব তিমিরপুর এবং আশাহীদ আলী আশার পক্ষে আনমনু গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। পরে তাদের পক্ষ নিয়ে আরও কয়েক গ্রামের মানুষ সংঘর্ষে জড়ায়। শেষ পর্যন্ত সংঘর্ষ রূপ নেয় দুই সম্প্রদায়ের মধ্যে। আশাহিদ আলী আশার পক্ষে মৎস্যজীবী সম্প্রদায় এবং সেলিম তালুকদারের পক্ষে অমৎস্যজীবী সম্প্রদায় অবস্থান নেয়। ৭ জুলাই সোমবার নবীগঞ্জ বাজারে কয়েক ঘন্টাব্যাপী সংঘর্ষে পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দা এম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪২) মারা যান। আহত হন শতাধিক মানুষ। এ সময় নবীগঞ্জ বাজারের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন, বেসরকারি হাসপাতাল ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়। এতে ব্যবসায়ীদের অন্তত ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। এক পর্যায়ে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে উপজেলার বিভিন্ন গ্রামে। উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়,আজ ১০ জুলাই বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি পরীক্ষা থাকায় ১৪৪ ধারা আর বর্ধিত করা হবে না।
নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। তবে দাঙ্গায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত আছে।





সকল বিভাগ এর আরও খবর

ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে
কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার
মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন
রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি

আর্কাইভ