শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ জুলাই ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বুধবার ● ৩০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

--- নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ২০২৫ সনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার ৩০ জুলাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম এর উদ্যোগে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।
২০২৫ সনে আত্রাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয় হতে ১০৮, ভোকেশনাল হতে ৪ ও মাদ্রাসা থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান।
সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসাবে একটি করে ব্যাগ, সম্মাননা ক্রেস্ট, ফুলের স্টিকার ও খাবার দেওয়া হয়।
গত ২০২৩ সাল থেকে উপজেলার কৃতি শিক্ষার্থীদের নিজ উদ্যোগে সংবর্ধনা দিয়ে আসছেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সেইসাথে ইতিপূর্বে মেধাঅন্বেষনে বিজয়ী তিন শিক্ষার্থীকে সাইকেল এবং এক মাস নামাজ প্রতিযোগিতায় অংশ নেওয়া ২০৮ জন বিজয়ীকে সাইকেল পুরস্কার দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা জামাতের আমীর তোজাম্মেল হোসেন, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, বেলাল হোসেন প্রমুখ।

আত্রাইয়ে শিশু শিক্ষার্থীরা পেলো স্কুল ব্যাগ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে শিক্ষা বিস্তারে সহায়ক হিসাবে ১৬০ শিশু শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দেওয়া হয়েছে।

বুধবার ৩০ জুলাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে উন্নয়ন সহায়তা তহবিল (বিশেষ) প্রকল্পের আওতায় পাঁচুপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার হিসাবে ব্যাগগুলো দেওয়া হয়।
পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।
অনুষ্ঠানে সহকারি শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক আহসান হাবীব, বিপ্লব হোসেনসহ পাঁচুপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।





আর্কাইভ