শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ●   রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বসতঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বসতঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে বসতঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

--- ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলায় নিজ বসতঘর থেকে মো. সিরাজুল ইসলাম খান (৪২) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ১৭ আগস্ট সন্ধ্যায় উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে স্থানীয়দের সহযোগিতায় নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গ্রাম পুলিশ ও সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। পুলিশের দেয়া তথ্যে জানা যায়, নিহত সিরাজুল ইসলাম খান দীর্ঘ পাঁচ বছর ধরে রাজপাশা গ্রামের নিজ বাড়িতে একা বসবাস করছিলেন। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। কয়েক মাস আগে এজমালি সম্পত্তির গাছ বিক্রি নিয়ে তার বড় ভাই সোহরাব হোসেনের সঙ্গে বিরোধ হয়। এ নিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন তার বড় ভাই সোহরাব।

এদিকে, রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সাহাগির হোসেন অভিযোগের নোটিশ নিয়ে তার ঘরে গেলে ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা খবর দেয় থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরের মেঝেতে চিত হয়ে থাকা অবস্থায় সিরাজুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।





আর্কাইভ