শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ মে ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » ৫ পয়সা চুরির মামলা ৪০ বছর ধরে চলছে
প্রথম পাতা » আন্তর্জাতিক » ৫ পয়সা চুরির মামলা ৪০ বছর ধরে চলছে
শুক্রবার ● ৬ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ পয়সা চুরির মামলা ৪০ বছর ধরে চলছে

---

অনলাইন ডেস্ক :: পৃথিবীর কোনো জায়গাতেই এখন আর পাঁচ পয়সা খুঁজে পাওয়া যাবে না। মান্ধাতার আমলের এই পাঁচ পয়সার জন্য চাকরি চলে গিয়েছিল রনবীর সিং যাদবের। আর চাকরি ও সম্মান ফিরে পাওয়ার লড়াইয়ে বর্তমানে ৭৩ বছর বয়স্ক এই বৃদ্ধ লড়াই করে চলেছেন ৪০ বছরেরও বেশি সময় ধরে। পাঁচ পয়সার হিসাব না মেলার অভিযোগ ও তারপর চাকরিচ্যুত হয়ে আইনি লড়াইয়ে গত চার দশকে দু’ পক্ষের খরচ হয়েছে হাজার হাজার রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে উঠে এসেছে ভারতীয় এ বৃদ্ধের কথা। ১৯৭৩ সালে তিনি দিল্লি পরিবহন করপোরেশনে বাস কন্ডাক্টর হিসেবে চাকরি করতেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, এক নারী যাত্রীর কাছ থেকে ১৫ পয়সা ভাড়া নিয়ে ১০ পয়সার টিকিট ধরিয়ে দিয়েছিলেন যাদব এবং নিজের পকেটে ভরেছিলেন বাকি পাঁচ পয়সা। সে সময় বাসে ছিলেন এক চেকিং স্টাফ। তার অভিযোগ ও পরে অভ্যন্তরীণ তদন্তের প্রেক্ষিতে ১৯৭৬ সালে যাদবকে চাকরিচ্যুত করে প্রশাসন।

এরপর ১৯৯০ সালে শ্রম আদালতে এ মামলায় জিতেছিলেন যাদব। রায়ে আদালত বলেছিলেন, যাদবে চাকরিচ্যুত করা অবৈধ ছিল। কিন্তু তার পরের বছর পরিবহন সংস্থাটি আপিল আবেদন করে, যে মামলার জন্য খরচ হয়েছে প্রায় ৪৭ হাজার ভারতীয় রুপি। আইনের এই লড়াই শেষ হয়নি যাদব। তার দুঃখ, যে বয়সে মানুষজন সৃষ্টিকর্তাকে খুঁজে পেতে তীর্থে যায়, সে বয়সে তিনি ঘুরে বেড়াচ্ছেন আদালতের দরজায়। এমনকি তিনি চুরি করেছেন কিনা, তা নিয়ে সন্তানদের কাছেও প্রশ্নবিদ্ধ হয়েছেন। সেদিনকার দুই শিশু সন্তানকে উত্তর দিতে পারেননি।

শেষ পর্যন্ত গত জানুয়ারিতে সংস্থাটির করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। জানিয়েছে, চাকরিচ্যুতকরণের এ পদক্ষেপ অবৈধ ছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী ক্ষতিপূরণ, কাজের স্বীকৃতি ও অন্যান্য কারণে একাধিক প্রশাসনিক সংস্থার কাছ থেকে প্রায় তিন লাখ রুপি পেতে চলেছেন যাদব। আর প্রশাসনগুলো পাঁচ পয়সার হিসাব মেলাতে গিয়ে এখন লোকসান দেবে এই লাখ লাখ রুপি।

শুনানিতে আদালত জানতেও চেয়েছিলেন যে পাঁচ পয়সা উদ্ধারের আইনি লড়াইয়ে ৪০ বছরে কত লাখ রুপি খরচ করতে হয়েছে প্রশাসনকে। শ্রম আদালত ও উচ্চ আদালতের রায় সত্ত্বেও এ মামলাকে টেনে টেনে এত বড় করার জন্য সমালোচনাও করেছেন আদালত।

কিন্তু তাও এ লড়াই শেষ হয়নি। ২৬ মে কারকারদুমায় আরেকটি শুনানিতে হাজির থাকতে হবে যাদবকে। পাঁচ পয়সা হোক, বা দু’ পয়সা, এর জন্য যে ভোগান্তি আর লাখ লাখ রুপি খরচ করতে হচ্ছে, তাতে সেই পাঁচ পয়সার আজ আর কোনো অস্তিত্ব না থাকলেও তা নিয়েই আটকে রয়েছে প্রশাসন, অভিযোগ যাদবের স্ত্রী বিমলার।

সূত্র : পরিবর্তন





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ