শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলা » বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
প্রথম পাতা » খেলা » বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর

--- মো. কামরুল ইসলাম, রাঙামাটি :: দেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের মধ্যে থাকা কনজার্ভেটিভ মানসিকতা’ এবং বিভিন্ন কারিগরি ত্রুটি দূর করতে এবার স্কুল লেভেলকে লক্ষ্যবস্তু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট উইং। তরুণ প্রতিভাদের ভিত্তি তৈরির একেবারে গোড়াতেই প্রবেশ করে তাদের সমস্যাগুলো চিহ্নিত ও সমাধান করতে চাইছে কর্তৃপক্ষ। সম্প্রতি এ কথা জানিয়েছেন বাংলাদেশ বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নের পরিচালক আসিফ আকবর।
ক্রিকেটারদের সহজাত প্রতিভা থাকলেও, একটি নির্দিষ্ট বয়সের পর তাদের মধ্যে ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করার বা সাহসী শট খেলার প্রবণতা কমে আসে। এই রক্ষণশীলতা (কনজার্ভেটিজম) এবং খেলার মৌলিক কিছু ভুল (যেমন—ব্যাটিং গ্রিপ, ফুটিং বা বোলিং অ্যাকশনের ত্রুটি) পরবর্তীকালে জাতীয় দলের জন্য চ্যালেঞ্জ তৈরি করে।
বয়সভিত্তিক ক্রিকেটের উন্নতির দায়িত্বে থাকা আসিফ আকবর মনে করেন, এই সমস্যাগুলো মূলত প্রাথমিক ধাপ থেকেই তৈরি হয়। তাই এর সমাধানে এবার সরাসরি স্কুল পর্যায়ের ক্রিকেট কোচিং এবং প্রশিক্ষণের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে।
আসিফ আকবরের মন্তব্য, আমরা দেখছি, অনেক প্রতিভাবান ক্রিকেটারের মধ্যেও একটা কনজার্ভেটিভ ভাব আছে। বড় শট খেলতে তারা ভয় পায় বা নতুন কিছু করতে দ্বিধা করে। পাশাপাশি কিছু বেসিক সমস্যাও থেকে যায়। এই সমস্যাগুলো বয়সভিত্তিক ধাপ পেরোনোর পর সমাধান করা কঠিন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি স্কুল লেভেলকে টার্গেট করে এই সমস্যাগুলোর মূলে আঘাত হানতে হবে।
নতুন এই পরিকল্পনা অনুযায়ী, বিসিবি স্কুলভিত্তিক টুর্নামেন্ট ও কোচিং প্রোগ্রামগুলোতে আরও বেশি মনোযোগ দেবে। প্রশিক্ষকদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হবে, যাতে তারা শুধু শারীরিক ফিটনেস বা দক্ষতা নয়, বরং ক্রিকেটারদের মানসিক বাধাও দূর করতে পারেন। বিশেষ করে আক্রমণাত্মক মানসিকতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে ছোটবেলা থেকেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিসিবির এই যুগোপযোগী পদক্ষেপ দীর্ঘমেয়াদে বাংলাদেশের ক্রিকেটে সাহসী এবং ত্রুটিমুক্ত খেলোয়াড়দের একটি শক্তিশালী তৈরি করতে সাহায্য করবে, যা বিশ্ব ক্রিকেটে দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।

এসময় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মো. সফিকুল ইসলাম চৌধুরী, আবু সাদাত মো. সায়েম, নির্মল বড়ুয়া মিলন, মোহাম্মদ আলী পাটোয়ারী, সৈয়দ হেফাজত-উল-বারী (সবুজ), জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, হৃদয় চাকমা সহ বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড়, ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা ও বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ