শিরোনাম:
●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাঙামাটি, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী
রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উত্তর জনপদের মৎস্য ও শষ্য ভান্ডার হিসাবে খ্যাত নওগাঁর আত্রাইয়ে ইউটিউব দেখে মাশরুম চাষে উদ্বুদ্ধ হওয়া শাহাজাদী মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে। এই জনপদে কেউ মাশরুম চাষে উদ্বুদ্ধ হলে তাঁকে পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকেন, তিনি হাতেকলমে প্রাথমিক প্রশিক্ষণও দেন। গৃহবধূ শাহাজাদী নওগাঁর আত্রাই উপজেলার ৩ নম্বর আহসানগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিংসাড়া গ্রামের মো.বাবলুর রহমানের স্ত্রী।

দীর্ঘ সময় স্বামীর চাকুরি সুবাদে শাহাজাদীকে থাকতে হয়েছে দেশের বিভিন্ন জায়গায়।

দুই বছর আগে গ্রামে স্থায়ী হয়েছেন শাহাজাদী। শুয়ে-বসে জীবিকা নির্বাহ করতে স্বামীর একক ইনকামের সাথে নিজে কিছু করার ভাবনা থেকে ২০২৩ সালে ইউটিউবে মাশরুম চাষ দেখে উদ্বুদ্ধ হন তিনি মাশরুম চাষে। তাঁর স্বপ্ন একজন সফল মাশরুম চাষী হতে। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে কোন প্রশিক্ষণ থাকলে তা নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা হস্তক্ষেপ কামনা করেন তিনি।

১০ হাজার টাকা পুঁজি নিয়েই মাশরুম চাষ শুরু করন শাহাজাদী। আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বর্তমানে তার ৬ ফুট বাই ৯ ফুট আয়তনের মাশরুম প্রজেক্ট রয়েছে যা প্রায় দেড় লাখ টাকার সম্পদে উন্নীত হয়েছে। তার প্রজেক্টে এখন ৪০০ টি স্পূণ রয়েছে। প্রতিদিন ৩-৪ কেজি মাশরুম উৎপাদন হয় তার মাশরুম প্রজেক্টে। কেজি ৩ শত টাকায় বিক্রি করেন উৎপাদিত মাশরুম। প্রচুর ক্রেতা চাহিদা থাকলেও উৎপাদন কম হওয়ায় ক্রেতাদের হাতে চাহিদানুযায়ী মাশরুম সরবরাহ করতে পারছেন না তিনি। সব খরচ বাদ দিয়ে এখন মাসে ৫-৭ হাজার টাকা এবং বছরে প্রায় ৬০/৭০ হাজার টাকা আয় করেন শাহাজাদী। প্রাথমিক অবস্থায় খুব বেশি লাভ না হলেও ক্রমান্বয়ে তা বাড়তে থাকায় খুশি শাহাজাদী। তিনি এই আয়েও নিজেকে সফল মাশরুম চাষী মনে করেন। তিনি একাই সামলান মাশরুম চাষ সংক্রান্ত সব কাজ।

মাশরুম চাষী শাহাজাদী বলেন,গ্রামে এমন কাজকে অনেকে মেনে নেননি তারপরও আমি এগিয়ে গিয়েছি কারো কথায় কর্ণপাত না করে। ‘আমি ইউটিউবে মাশরুম চাষের নানা ভিডিও দেখে মাশরুম চাষে উদ্ধুদ্ধ হই। এরপর ব্যক্তিগত উদ্যোগে ও আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় মাশরুম চাষ শুরু করি। আমি এ পর্যন্ত সরকারি কোন অনুদান বা কোন ট্রেনিং করার সুযোগ পায়নি।

তবে আত্রাইয়ে নতুন কেউ মাশরুম চাষে উদ্ধুদ্ধ হলে আমি তাদের হাতেকলমে প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবো,যাতে করে মাশরুমের যেই চাহিদা রয়েছে তা পূরণ হয়। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সফলতার পেছনে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি।

মাশরুম চাষ খুবই সম্ভাবনাময় উল্লেখ করে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, ‘আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাশরুম উদ্যোক্তা তৈরিতে সরকারের পক্ষ থেকে নানা ধরনের সহায়তা দিয়ে থাকে। মাশরুম প্রকল্পের আওতায় উদ্যোক্তা শাহাজাদীকে আমরা

একটি চাষ ঘর,একটি মাশরুম উৎপাদন ঘর, মাশরুম উৎপাদনের জন্য আনুসাঙ্গিক সব শিখিয়ে দিয়েছি।

মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে, মানসিক স্বাস্থ্য ভালো রাখে, হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে ভিটামিন, খনিজ, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন পুষ্টি উপাদান থাকে, যা শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখে।

তিনি আরো বলেন,স্বল্প পুঁজিতে ভালো মুনাফা অর্জনের জন্য মাশরুম চাষের বিকল্প নেই। যদি কোন উদ্যোক্তা মাশরুম চাষ করে জীবিকা নির্বাহ করতে চায় তাহলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ থেকে শুরু করে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার ৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব

আর্কাইভ