বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর’২০২৫ বিকাল ৩ টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুর সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যি এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়।
এসময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালীকা ত্রিপুরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সাবেক সাংসদ, জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া, জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক আব্দুল মোমেন, ইসলামি আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা কাওসার আজিজীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আরোও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছরের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে খাগড়াছড়ি প্রেসক্লাবের “উজ্জীবন” স্মারক গ্রন্থটি এক মাইলফলক হিসেবে স্মরনীয় হয়ে থাকবে।





খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন