মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: আসন্ন এয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে মিরসরাই বিএনপির একজন, জাতীয় পার্টির দুইজন, স্বতন্ত্র দুইজন, জামায়াত ইসলামীর একজন, মুসলিমলীগ একজন, ইনসানিয়াত বিপ্লব পার্টির একজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মনোনয়ন জমা দেয়া শেষ দিন ছিল। ওই সকালে মিরসরাই সহকারী রির্টানিং কর্মকর্তা সোমাইয়া আক্তারের কাছে মনোনয়ন জমা দেন জামায়াত ইসলামের প্রার্থী ছাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী ফেরদৌস আহম্মদ চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী এরশাদ উল্ল্যা, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ সিদ্দিকী ও জাসদ (আসম আঃ রব) একেএম আবু ইউসুফ
অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন জমা দেন বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, স্বতন্ত্র প্রার্থী শাহীদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী মো. শাহাদাৎ হোসেন ও মুসলিমলীগ প্রার্থী জুলফিকার বুলবুল।
এবিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, সোমবার ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। ওই দিন আমাদের কাছে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে জামায়াত ইসলামের একজন, জাতীয় পার্টির একজন, স্বতন্ত্র একজন , ইসলামি আন্দোলন বাংলাদেশের একজন, ইনসানিয়াত বিপ্লব পার্টির এক প্রার্থী, ও রয়েছে জাসদ (আসম আঃ রব) একেএম আবু ইউসুফ। বাকিরা চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন দাখিল করেছেন।





সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত