শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ

---রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক বিদ্বেষমূলক আচরণের নানা অভিযোগ রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য ড. আতিয়ার রহমানের বিরুদ্ধে। একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে আসছেন তিনি।
বৃহস্পতিবার ৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর এমন অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক আবদুল গফুর।
তিনি অভিযোগ করেন, অন্যায়ের প্রতিবাদ করায় কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া ও নীতিমালা উপেক্ষা করে তাকে অবৈধভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর্মচারী বিধিমালা-২০১৮ অনুযায়ী কারণ ব্যতিরেকে এ ধরনের শাস্তিমূলক আদেশ দেওয়া যায় না।
নিয়োগে অনিয়ম
রাবিপ্রবিতে ড. আতিয়ার রহমানের যোগদানের পর থেকে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে ব্যাপক স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, চট্টগ্রামের বাসিন্দাদের বঞ্চিত করে ২২ জন শিক্ষক নিয়োগে জামায়াত-শিবির ঘরানার ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ২২ জনের মধ্যে মাত্র একজন পাহাড়ি সম্প্রদায়ের।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৮ জন কর্মকর্তার মধ্যে কেউ স্থানীয় নন। বয়সসীমা উপেক্ষা করে ৩৬-৪২ বছর বয়সী প্রার্থীদের প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। পদ না থাকা সত্ত্বেও পদ পরিবর্তন করে নিয়োগ প্রদান করা হয়েছে। একাধিক নিয়োগ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকা সত্ত্বেও তারা নিয়োগ পেয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অমান্য
শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা আদেশ অনুযায়ী প্রকল্প পরিচালক পদে বদলি বা অপসারণের ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের নেই। তবু ভিসি আবদুল গফুরকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।
ঠিকাদারি কাজে নীতিমালা লঙ্ঘন
রাঙামাটির স্থানীয় ঠিকাদারদের বাদ দিয়ে যশোর ও চট্টগ্রাম থেকে আত্মীয়স্বজন বা পরিচিত ঠিকাদার এনে বিভিন্ন পূর্ত ও সাপ্লাই কাজের বরাদ্দ দিয়েছেন উপাচার্য। নিয়ম উপেক্ষা করে ব্যয় অনুমোদন করে প্রতি মাসে বিপুল পরিমাণ জ্বালানি বিল ব্যক্তিগত কাজে ব্যয় করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।
রাজনৈতিক প্রভাব ও ক্যাম্পাসে বৈষম্যমূলক আচরণ
উপাচার্য বিশ্ববিদ্যালয়কে ‘জামায়াতের ঘাঁটিতে পরিণত করেছেন’। বিভিন্ন অনুষ্ঠান শুরু ও শেষ করা হয় একপাক্ষিক ধর্মীয় আচার বা রাজনৈতিক বক্তব্য দিয়ে। পাহাড়ি ও ভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে অংশগ্রহণে নিরুৎসাহিত করা হয়। ক্যাম্পাসকে দলীয় আড্ডার জায়গা হিসেবে ব্যবহার করায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শান্তি ও শৃঙ্খলা ভেঙে পড়েছে।
বেগম জিয়ার শোকসভা পণ্ডের অভিযোগ
৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত খালেদা জিয়ার স্মরণসভা ইচ্ছাকৃতভাবে নস্যাৎ করার অভিযোগও ওঠে ভিসির বিরুদ্ধে। এআই-প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভয়েস প্রচারের মাধ্যমে হলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। সেখানে অন্তত দেড়শ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।
ডিজিটাল নিরাপত্তা আইন ভঙ্গ
অভিযোগে বলা হয়, ভয়েস বিকৃত করে জনসম্মুখে প্রচার করার মাধ্যমে ব্যক্তিগত, মানহানি, নিরাপত্তা বিঘ্ন, টেলিযোগাযোগ আইন-২০০১, ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন।
অভিযোগ বিষয়ে জানতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিয়ার রহমানের ব্যক্তিগত মুঠোফোনে একাধিবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা

আর্কাইভ