বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
স্টাফ রিপোর্টার :: আজ বুধবার ১৪ জানুয়ারি- ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টায় রাঙামাটি থেকে ৭৫ কিলোমিটার দুরে গিয়ে খাগড়াছড়ি শহরের কলেজ রোড এর মহাজনপাড়া লারমা স্কয়ারে পার্টির নেতা-কর্মীদের সাথে নিয়ে পাহাড়ের অবিসংবাদিত নেতা প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।
এসময় জুঁই চাকমা বলেন,পাহাড়ের গনমানুষের আপোষহীন অবিসংবাদিত নেতা যাকে বলা হয় প্রয়াত এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে রাঙামাটি থেকে এসেছি। মানবেন্দ্র নারায়ন লারমা সারা বিশ্বের মেহনতি মানুষের জন্য কথা বলেছেন, রাজনীতি করেছেন, তিনি সত্যই একজন গণমানুষের নেতা ছিলেন।
তিনি পাহাড়ের নিজ জনগোষ্ঠীর নিপীড়িত মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন এবং সেই সংগ্রামের নিজের জীবণ পর্যন্ত দিয়েছেন।
আমরা এ পাহাড়েরই মানুষ, সেই কারণে আমরা এম.এন লারমা-কে বিনম্র শ্রদ্ধা জানাই।
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি আমাদের পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা ও সম্মান অটুক থাকবে।
আমি সময় পেলে পাহাড়ের মহান নেতা মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি শ্রদ্ধা জানাতে আবারও খাগড়াছড়িতে আসবো গণতন্ত্র মঞ্চের সমর্থীত এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা বলেন।
এসময় জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া (বন্ধুসংগঠন), সদস্য সতেজ চাকমা, জলমনি চাকমা, অরুনজিতা চাকমা, এমেলী চৌধুরী, সাইমুন ইসলাম, আবু বড়ুয়া (বন্ধু সংগঠন), চিরোজ্যোতি চাকমা, সাইফুল ইসলাম, সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা’র নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ পার্টির নেতা-কর্মীরা পাহাড়ের মহান নেতা মানবেন্দ্র নারায়ন লারমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১