শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা
শুক্রবার ● ১৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য, অনিয়ম, দুর্নীতি ও সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে এসে গত বছরের ১২ নভেম্বর হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। ওই ঘটনায় গুরুতর আহত হন এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা সংগঠক মোজাম্মেল হক।
ঘটনার পর থেকে টানা তিন মাস ধরে প্রশাসন, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক মহলের উদ্যোগে দু’পক্ষের মধ্যে একাধিকবার সমঝোতার চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন বাদী হয়ে এনসিপি নেতা মোজাম্মেল হক (৩১)কে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে জেলা ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিঃ ম্যাজিঃ দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশনায় পরবর্তীতে থানায় নিয়মিত মামলা হিসেবে এটি রুজু করা হয়।
অন্যদিকে, চলতি বছরের ১৫ জানুয়ারি এনসিপি নেতা মোজাম্মেল হক বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় হাসপাতালের সিকিউরিটি গার্ড শাকিল (৩৮) কে প্রধান আসামি করা হয়।
এ বিষয়ে এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দুর্নীতিবাজ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। এখানে সাধারণ মানুষ চিকিৎসা পায় না। পায় শুধু হয়রানি আর শোষণ। রোগীদের জোর করে দালালের মাধ্যমে নামসর্বস্ব ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়। সরকারিভাবে বরাদ্দকৃত ওষুধ ও দামী ইনজেকশন বাইরে বিক্রি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীর স্বজনদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করা হয়।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা কি এমন বাংলাদেশই চেয়েছিলাম? হাসপাতালের দালালচক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন করতে গেলে আমার বাম হাত ভেঙে দেওয়া হয়। আজও আমি চিকিৎসাধীন। হাতে অপারেশন করে রড বসানো হয়েছে, এখনো প্লাস্টার খোলা হয়নি। আমার একাধিক সহযোদ্ধাকেও গুরুতরভাবে জখম করা হয়েছে।
মোজাম্মেল হক অভিযোগ করেন, ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এক নম্বর আসামি করে মামলা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। বরং সংশ্লিষ্টদের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মকর্তার নাম বাদ দেওয়ার চাপ দেওয়া হয়। উল্টো ভুক্তভোগী হয়েও তাকেই প্রধান আসামি করে মামলা করা হয়েছে।
তিনি বলেন, তাহলে কি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ালে লাঠির আঘাত, হাত ভাঙা আর মিথ্যা মামলা উপহার হিসেবে পাওয়া যায়? তবুও আমরা ভয় পাই না। আপোষ করব না, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে আরএমও সুমাইয়া হোসেন লিয়া কল কেটে দেন।
তবে হাসপাতালের একাধিক সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন হাসপাতালের গেট, দরজা ও জানালা ভাঙচুর করে প্রায় অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। এছাড়া হাসপাতালের ভেতরে বলপ্রয়োগ, সন্ত্রাসী হামলা, আধিপত্য বিস্তার এবং রোগীদের সেবা প্রদানে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগ এনে স্বাস্থ্য কর্মকর্তা মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে থানায় দুটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।





আর্কাইভ