মঙ্গলবার ● ১০ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে যুবলীগ নেতাসহ দুই জনকে কুপিয়ে জখম
ঝিনাইদহে যুবলীগ নেতাসহ দুই জনকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩৪মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা ও রাউলতাইল গ্রামে পৃথক হামলায় যুবলীগ নেতাসহ দুই জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা৷ আহতরা হলেন, সদর উপজেলার ধোপাবিলা গ্রামের হুজুর আলীর ছেলে ওয়ার্ড যুবলীগের সভাপতি আমজাদ হোসেন ও ডেফলবাড়ি গ্রামের আবুল বিশ্বাসের ছেলে লিটন৷ শুক্রবার বিকাল চারটার সময় তাদের উপর হামলা চালানো হয়৷
এদিকে ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল গ্রামে কুমড়াবাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তরিকুল ইসলাম রবির মটরসাইকেল কেড়ে নেওয়া হয়৷ প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, বিকাল চারটার দিকে ধোপাবিলা গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় যুবলীগ নেতা ও বর্মমান ইউপি মেম্বর আমজাদারে উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়৷
ধোপাবিলা গ্রামের রেজাউল, জাহিদুল, শহিদুল, মিজানুর রহমান, বাবলু, তুষার, সাগর ও সোহহেলসহ ১৫/২০ জন তার উপর হামলা চালায় বলে হাসপাতালে চিকিত্সাধীন আহত আমজাদ হোসেন অভিযোগ করেন৷ হামলাকারীরা সবাই নৌকার প্রার্থী আশরাফুল ইসলামের সমর্থক বলে তিনি জানান৷ এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তরিকুল ইসলাম রবি জানান,
তিনি জাড়গ্রাম এলাকায় জুম্মার নামাজ পড়ে রাউতাইল এলাকায় গনসংযোগ করছিলেন৷ এ সময় তার সমর্থক লিটনকে মারধর করে তার হাত ভেঙ্গে দেওয়া হয়৷ এ সময় তার ব্যবহৃত মটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যাওয়া হয়৷ এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার রুমিয়া খাতুন জানান, হামলার কোন অভিযোগ আমারা পায়নি৷ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে৷





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩