শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ মে ২০২৬
প্রথম পাতা » কৃষি » হালদায় চড়া দামে রেণু বিক্রি
প্রথম পাতা » কৃষি » হালদায় চড়া দামে রেণু বিক্রি
বুধবার ● ৬ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালদায় চড়া দামে রেণু বিক্রি

হালদায় চড়া দামে রেণু বিক্রি আমির হামজা, রাউজান প্রতিনিধি ::দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর রেণু বিক্রি শুরু হয়েছে। ডিম থেকে রেণু উৎপাদনের পর হ্যাচারিগুলোতে দেশের বিভিন্ন জায়গায় হতে আসা মৎস্য চাষিরা ভিড় করছেন।
সোমবার ৪ মে থেকে হালদার দুই পাড় রাউজান ও হাটহাজারী এলাকার হ্যাচারিগুলোতে এই রেণু বেচাকেনা শুরু হয়।
মঙ্গলবার থেকে পুরোদমে রেণু বিক্রি হচ্ছে। প্রথম ধাপে উৎপাদিত রেণু বিক্রি করে দুই কোটি টাকার বেশি লেনদেনের আশা করছেন সংশ্লিষ্টরা। গত বৃহস্পতিবার এপ্রিল মাসের শেষ দিনে হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ ডিম ছাড়ে। এবার জেলেরা প্রায় ৬ হাজার কেজি ডিম সংগ্রহ করেছে। নদী থেকে সংগ্রহীত এসব ডিম ফোটানোর জন্য হ্যাচারি ও মাটির কুয়াগুলোতে নেওয়া হয়। রাউজানের মোবারকখীল হ্যাচারি ও এনজিও সংস্থা আইডিএফ হ্যাচারি, হাটহাজারী অংশের শাহ মাদারী হ্যাচারি, মদুনাঘাট হ্যাচারি ও মাছুয়াঘোনা হ্যাচারিতে উৎপাদিত রেণু বিক্রি শুরু হয়েছে বলে মৎস্য কর্মকর্তারা নিশ্চিত করেন। এই বছর প্রতি কেজি রেণু বিক্রি হচ্ছে ১লাখ ৫০ হাজার টাকা থেকে ১ লাখ ৭০হাজার টাকা পর্যন্ত। গত বছরও প্রতি কেজি রেণু বিক্রি হয়েছিল ১লাখ থেকে প্রায় ১লাখ ৫০হাজার টাকায়। তবে ক্রেতা বাড়লে এবার দামও আরও বাড়তে পারে বলে ধারণা করছেন জেলেরা।
হাটহাজারী শাহ মাদারী হ্যাচারি বিক্রেতা মো. ইলিয়াস জানান, তিনি প্রথম দিনে আড়াই কেজি রেণু বিক্রি করেছেন যা ১লাখ ২০ হাজার টাকা ধরে।
অন্যদিকে আইডিএফ হ্যাচারি ব্যবস্থাপক নূরুল হাকীম জানান, দুপুর ২টার দিকে ১কেজি রেণু তারা বিক্রি করেছে। যার মূল্য ছিলো ১লাখ ৪০হাজার টাকা। তিনি জানান তাদের কাছে অনেক ক্রেতা এসেছে বেচাকেনা চলছে।
হ্যাচারিতে আসা মৎস্য চাষিরা জানান, গতবারের মতো এবারও রেণুর দাম বেশ চড়া। তবে জেলে ও মৎস কর্মকর্তারা জানান, হালদায় পুরোপুরি ডিম ছাড়ার সময় মে মাস, কিন্তু এবার ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে আগেই ডিম ছেড়েছে মা মাছ। তারা বলছেন, যদি সামনে আবারও ডিম ছাড়ে তখন রেণুর দাম কমতে পারে।
রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, সোমবার থেকে রেণু বিক্রি হলেও আজ মঙ্গলবার থেকে অনেক বেশি বিক্রি হচ্ছে। নদী থেকে সংগ্রহ করা প্রথম ধাপের ৬ হাজার কেজি ডিম থেকে প্রায় ১৫২ কেজি রেণু পাওয়া গেছে। হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম জানান, হালদা নদীর সংগৃহীত ডিম থেকে উৎপাদিত রেণু গতকাল সোমবার থেকে আনুষ্ঠানিক ভাবে বিক্রি শুরু হয়েছে।
তবে মঙ্গলবার থেকে সবগুলো হ্যাচারি ও মাটির কুয়া থেকে পুরোদমে বিক্রি চলছে। প্রথম দিনে দরকষাকষির মাধ্যমে ১ লাখ থেকে সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত প্রথম দিনে রেণু বিক্রি হয়। তিনি জানান আজ মঙ্গলবার মঙ্গলবার মাছুয়াঘোনা হ্যাচারিতে সর্বোচ্চ ১ লক্ষ ৭০ হাজার টা’কা থেকে সর্বনিম্ন ১ লক্ষ ৫০ হাজার পর্যন্ত বিক্রি হয়েছে।

এই গবেষক আরও জানান, চলতি মে মাসে (১৪ মে-১৯ মে) পর্যন্ত অমাবস্যার জোঁ ও (২৯ মে -৩ জুন) পূর্ণিমার জোঁ রয়েছে। আশা করছি অনুকূল পরিবেশ থাকলে মা মাছ নদীতে পুরোদমে ডিম ছাড়বে।





আর্কাইভ