শনিবার ● ৯ মে ২০২৬
প্রথম পাতা » বরিশাল বিভাগ » গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ
গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ
খলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধি :: ভোলায় গাঁজাসহ আটক এক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মো. আলাউদ্দিন রিপন হাওলাদার নামে এক যুবককে গাঁজা বহনের অভিযোগে কোস্টগার্ড সদস্যরা আটক করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি বিচারকের কাছে অভিযোগ করেন, আটক করার পর কোস্টগার্ড সদস্যরা তাকে মারধর ও শারীরিক নির্যাতন করেছেন।
অভিযোগের পর আদালতের নির্দেশে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। মেডিকেল প্রতিবেদনে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে শোনা যাচ্ছে।
এ ঘটনার পর আদালত পুলিশ সুপার, ভোলাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তদন্তে দায়িত্বে থাকা কোস্টগার্ড সদস্যদের ভূমিকা ও আটক ব্যক্তির ওপর নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট মহলেও আলোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোস্টগার্ড কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ