শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ জুন ২০২৬
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে
শনিবার ● ২৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে

ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে
সিরাজগঞ্জ প্রতিনিধি :: ধর্ষনের নিউজ করায় সিরাজগঞ্জের দৈনিক কালের কন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি রাব্বি হাসান হৃদয়ের বিরুদ্ধে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলায় সাংবাদিক হৃদয়ের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি আইনের ৮ এর ২-৫ ও ৭ ধারায় আসামী করা হয়েছে। একই মামলায় ধর্ষনকারী নাজমুল হুদাকে ১নং আসামী করা হয়েছে। ওই মামলায় র্যাব-১২ সদস্যরা তাকে গত ২৪ তারিখে সিরাজগঞ্জের কাজিপুর থেকে আটক করে দিনাজপুর কোয়াতলী থানায় হস্তান্তর করা করেন। দিনাজপুর কোয়াতলী থানা পুলিশ শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে। এ ঘটনায় সিরাজগঞ্জে সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

মামলা ও বিভিন্ন সুত্রে জানা যায়, দিনাজপুর জেলার সাজ্জাদ হোসেনের স্ত্রী মোছা. রুমী খাতুন খাতুনের সাথে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া গ্রামের টিএম আজিজুলের হকের ছেলে নাজমুল হুদার সাথে ফেসবুকে পরিচয় হয়। এরপর বন্ধুত্ব থেকে দুজন পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ২০২৫ সালে ১লা জুলাই দুপুরে নাজমুল হুদা রুমী খাতুনের বাড়ীতে যায় এবং সেখানে রুমী খাতুনের সাথে মিলন (ধর্ষন) করে এবং ধর্ষনের ভিডিও মোবাইলে ধারন করেন। পরবর্তীতে নাজমুল হুদা ওই ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে রুমির কাছ থেকে দুই লক্ষ টাকা দাবী করে। পরবর্তীতে রুমি ৪ জুলাই টাকা নিয়ে ঢাকায় যায় এবং ঢাকার কমলাপুর নিকুঞ্জ হোটেল টাকা প্রদান করেন এবং সেখানেও নাজমুল হুদা তাকে ধর্ষন করে এবং আপত্তিকর ভিডিও এবং ছবি ধারন করেন। এরপর ১৭ জুন পুনরায় সিরাজগঞ্জ কুটুমবাড়ী হোটেলে রুমিকে নিয়ে আসে এবং নাজমুল হুদা তাকে ফের ধর্ষন করে। এরপর থেকে নাজমুল হুদা একাধিকবার একাধিক স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষন করে এবং ভিডিও ছবি ধারন করেন। বিভিন্ন সময় নাজমুলকে রুমি খাতুন ১০ লক্ষ টাকা প্রদান করেন। এরপরেও নাজমুল হুদা টাকা দাবী করতে থাকেন। এ অবস্থায় রুমী খাতুন সিরাজগঞ্জে আসেন এবং সাংবাদিক রাব্বি হাসান হৃদয়ের সাথে পরিচয় হয় এবং সিরাজগঞ্জ থানায় মামলা করাসহ নাজমুল হুদার আপত্তির ছবিগুলো দিয়ে পত্রিকায় নিউজ প্রকাশ করতে অনুরোধ করেন। তখন সাংবাদিক হৃদয় তার অনলাইন পেজে একটি নিউজ প্রকাশ করেন। একই দিন অন্য একজন সাংবাদিকের মাধ্যমে রুমী খাতুন আজকের সিরাজগঞ্জ পত্রিকায় একটি নিউজ করান। এ অবস্থায় নাজমুল হুদা ও রুমীর মধ্যে আরো দুরত্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে সাংবাদিক রাব্বি হাসান হৃদয় রুমীকে সহায়তার নানা পরামর্শ দিলেও রুমী খাতুন তা না মেনে দিনাজপুর চলে যান। সেখানে ক্ষুদ্ধ হয়ে গত ৪ সেপ্টেম্বর তিনি দিনাজপুর আদালতে নাজমুল হুদার বিরুদ্ধে ধর্ষন মামলা করেন। একই সময় নিউজ করার কারনে ওই মামলায় রাব্বি হাসান হৃদয়ের নাম জড়িয়ে দেন। মুলত সাংবাদিককে ফাঁসানের জন্য বাদী রুমী তার নাম দিয়েছেন। তিনি মামলায় উল্লেখ করেছেন, রাব্বি হাসান হৃদয় ছবিগুলো দিয়ে তাকে ব্লাকমেইল করেছেন এবং তার কাছ থেকে নগদ ১লক্ষ গ্রহন করেছেন এবং নগদ নম্বরের মাধ্যমে ৫ হাজার টাকা প্রদান করেছেন। যেটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। মামলায় সাংবাদিক হৃদয়ের বিরুদ্ধে কোন ধর্ষনেরও অভিযোগ বা সহযোগিতা করেছে এমন কোন অভিযোগ তোলা হয়নি। মুলত মামলায় ১নং আসামী নাজমুল হৃদার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ধর্ষন মামলা হয়েছে। ওই মামলায় বাদী ক্ষুদ্ধ হয়ে রাব্বি হাসান হৃদয়কে পর্নোগ্রাফি আইনে ফাঁসিয়েছেন। এদিকে মিথ্যা মামলায় একজন সাংবাদিককে আসামী এবং গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করায় সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সংবাদকর্মীরা অবিলম্বে মামলাটি তদন্তপুর্বক সাংবাদিক হৃদয়ের নাম প্রত্যাহারসহ দ্রুত মুক্তির দাবী জানিয়েছেন একই সাথে মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে সাংবাদিক আব্দুস সামাদ সায়েম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কয়েকমাস আগে সন্ধ্যায় ওই নারী তার মাকে নিয়ে হৃদয়ের সাথে আমার অফিসেও নিউজ করাসহ সহায়তার জন্য এসেছিলেন। আমি ঘটনা শুনে পরামর্শসহ পুনরায় আসতে বলেছিলাম। কিন্তু পরবর্তীতে তারা না এসে দিনাজপুর চলে গেছে। পরে জানতে পেরেছি মামলা হয়েছে এবং সাংবাদিককে আসামী করা হয়েছে এবং এই মামলায় কোন তদন্ত বা ওয়ারেন্ট ছাড়াই র্যাব-১২ গত ২৪ তারিখ রাতে কাজিপুর থেকে তাকে গ্রেফতার করেছে। এটি খুব দু:খজনক। আমরা দ্রুত সাংবাদিককে মুক্তি ও মামলা থেকে সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবী করছি।





রাজশাহী বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আর্কাইভ