শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
সোমবার ● ৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরশিহারী গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) চরশিহারী গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবং ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন ও স্মারকলিপিতে গ্রামবাসী তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো, চরশিহারী মঞ্জুর দোকান থেকে নদীর পাড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার, রাস্তার পাশে টেকসই ড্রেনেজ ব্যবস্থা বা ড্রেন নির্মাণ এবং উপজেলা মডেল মসজিদের সামনে কাঁচামাটিয়া নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চরশিহারী গ্রামের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় চলমান বর্ষা মৌসুমে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়, ফলে কোনো রিকশা, অটোরিকশা বা জরুরি যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গ্রামবাসীর অভিযোগ, এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘসময় জমে থাকে। এর ফলে মশা-মাছির উপদ্রব বাড়ছে, পাশাপাশি চর্মরোগ ও পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসী আরও জানান, ঈশ্বরগঞ্জ থানা থেকে চরশিহারী গ্রামটিকে কাঁচামাটিয়া নদী আলাদা করে রেখেছে। ফলে থানা, বাজার, স্কুল-মাদ্রাসা কিংবা জমি রেজিস্ট্রি অফিসে যেতে গ্রামবাসীকে অনেকটা পথ ঘুরে মূল সড়কের সেতু ব্যবহার করতে হয়। তাদের দাবি, থানা সংলগ্ন উপজেলা মডেল মসজিদের সামনে কাঁচামাটিয়া নদীর ওপর একটি ছোট স্থায়ী সেতু নির্মাণ করা হলে গ্রামবাসীর চলাচল সহজ হবে এবং সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা কামাল হোসেন (৪৫), লিটন মিয়া (৬০), হযরত আলী (৫৫), কবির মিয়া (৩৪) ও পারভিন আক্তার। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ গ্রামের মানুষ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। রাস্তাঘাট, ড্রেনেজ ও সেতু সংকটের কারণে প্রতিদিন দুর্ভোগ বাড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনজীবনে ভোগান্তি আরও তীব্র হবে।
চরশিহারী গ্রামের সাধারণ মানুষের এ দুর্ভোগ দূর করতে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে দ্রুত রাস্তা মেরামত, ড্রেন নির্মাণ ও স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ঈশ্বরগঞ্জ :: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা এবং সমবায় সমিতির সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যাচলিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সমবায় সমিতির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিআরডিবি কর্মকর্তা মোশাররফ হোসেন সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসনিম এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, পল্লী উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশের বৃহৎ জনগোষ্ঠী গ্রামে বসবাস করে। তাই গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা দেওয়া, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম জোরদার করা হলে দেশের উন্নয়ন আরও বেগবান হবে। তারা পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, গ্রামই বাংলাদেশের প্রাণ। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের জন্য পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। তিনি বলেন, বিআরডিবি দীর্ঘদিন ধরে গ্রামীণ জনগোষ্ঠীকে সংগঠিত করে সঞ্চয়, ঋণ, প্রশিক্ষণ ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা সফল করতে হলে শহরের পাশাপাশি গ্রামের মানুষকেও সমানভাবে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে বিআরডিবির মহিলা সমবায় সমিতির সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

ঈশ্বরগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি
ঈশ্বরগঞ্জ :: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, পৌর সচিব জাহাঙ্গীর আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ঈশ্বরগঞ্জ পৌরসভা গর্বিত। তিনি বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন, জীবিকা এবং সুস্থ পরিবেশ রক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রমকে জোরদার করতে হবে। ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগ অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

আর্কাইভ