শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » শান্তিচুক্তিতে সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলা হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি : বিশ্ব আদিবাসী সম্মেলনে বক্তারা
প্রথম পাতা » আন্তর্জাতিক » শান্তিচুক্তিতে সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলা হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি : বিশ্ব আদিবাসী সম্মেলনে বক্তারা
বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শান্তিচুক্তিতে সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলা হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি : বিশ্ব আদিবাসী সম্মেলনে বক্তারা

---
অনলাইন ডেস্ক :: (২৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৪০মিঃ) এশিয়ার আদিবাসী অধ্যুষিত অঞ্চলে সামরিকায়ন সংঘাত ও মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম (ইউএনপিএফআইআই) পঞ্চদশ বার্ষিক সম্মেলনে অভিমত প্রকাশ করেছেন দি এশিয়া ইন্ডিজিনাস পিপল প্যাক্টের সেক্রেটারি জেনারেল জোয়ান কার্লিং।

ইন্টার প্রেস সার্ভিস নিউজ এজেন্সি জানিয়েছে, জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তারা বলেছেন, বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ আদিবাসী জনগোষ্ঠী এশিয়া অঞ্চলে বাস করে। তারা এ অঞ্চলে সমৃদ্ধ জনবৈচিত্র এনেছে। কিন্তু তাদের প্রধান চ্যালেঞ্জগুলো হচ্ছে স্বীকৃতি, সামরিকায়ন ও ভূমির উপর অধিকার। এরমধ্যে বাংলাদেশের ১১ আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বিশ্বের অন্যতম সবচেয়ে সামরিকায়িত অঞ্চল।

আদিবাসী জনগণ: দ্বন্দ্ব, শান্তি, ও সমাধান – এই থিম নিয়ে গত ৯ মে সোমবার জাতিসংঘ সদর দফতরে আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে। দুই সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক প্রতিনিধি এ অংশগ্রহণ করছেন যাদের মধ্যে জাতিসংঘের সদস্যরাষ্ট্র, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, কর্মসূচি ও ফান্ড, আন্তর্জাতিক এনজিও প্রতিনিধি, জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠান, আদিবাসী পার্লামেন্টারিয়ান, স্পেশাল র‌্যাপোর্টিয়ারসহ আদিবাসী প্রতিনিধি রয়েছেন।

সম্মেলনের প্রথম দিনে প্রতিনিধি দলের একটি অংশ সাইড লাইন আলোচনায় এশিয়ার প্রেক্ষাপটে মূল থিমের উপর আলোচনা করেন।

ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজিনাস এফেয়ার্সের(আইডব্লিউজিআইএ)মতে, বাংলাদেশের এক নবমাংশ ভূমিতে বসবাসকারী এক শতাংশ জনগোষ্ঠী অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনবাহিনীর এক তৃতীয়াংশ অবস্থান করে। প্রথমদিকে বাংলাদেশ সরকার ও পার্বত্য জনসংহতি সমিতির দুই দশকের অধিকার ও আঞ্চলিক স্বায়ত্ত্বশাসনের দাবীর লড়াইয়ের প্রেক্ষাপটে সেখানে সেনাবাহিনী মোতাযেন করা হয়। কিন্তু ১৯৯৭ সালের শান্তিচুক্তিতে সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার ও আত্ম নিয়ন্ত্রণাধিকারের কথা বলা হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘ এ চুক্তির ১৮ বছর পার হলেও চুক্তির প্রধান প্রধান শর্তগুলো এখনো বাস্তবায়িত হয়নি।’ তিনি বলেন, ‘বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী সামরিক বাহিনীর বিরুদ্ধে নয়। কিন্তু তারা সামরিক শাসনের বিরুদ্ধে। সামরিক বাহিনী সেখানে থাকতে পারে, কিন্তু সামরিক শাসন চলতে পারে না। ’।

জাতিসংঘ নিযুক্ত স্পেশাল র‌্যাপোর্টিয়ার লার্স এন্ডার্স বাযের তার রিপোর্টে শান্তিচুক্তির শর্ত বাস্তবায়নের সরকারী ব্যর্থতা ও ওই অঞ্চলে সামরিক বাহিনীর বিস্তারের কথা তুলে ধরেছেন।

দ্রং বলেন, ‘সামরিক বাহিনীর দ্বারা ভিন্নমত দমন, নির্যাতন, গ্রেফতার ও ভূমি দখলের মতো ঘটনা ঘটছে। আদিবাসীদের বসত ও জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে তাদের জমি অস্থানীয়দের লিজ দেয়া হচ্ছে’ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘পর্যটন শিল্পের সামরিক সম্পৃক্ততা আদিবাসীদের জমি বাজেয়াপ্ত ও ধংসে ভূমিকা রাখছে’।

‘বাংলাদেশ সেনাবাহিনীর বাণিজ্যিক প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা আবাসন, নির্মাণ ও ব্যবস্থাপনা খাতে বিশেষ ভূমিকা রেখেছে। সরকারী অনুদান ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম থেকে অর্জিত অর্থ দিয়ে এ প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রামে নীলগিরির মতো বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করেছে। এর নির্মাণ কালে সেনাবাহিনী আদিবাসীদের ফলন্ত বাগান, দোকান ও নিকটস্থ স্কুল ধংস করেছে’ বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ৯ মে সোমবার জাতিসংঘ সদর দফতরে আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর নানা দ্বন্দ্ব-সংঘাতে বিপর্যস্ত আদিবাসী জনগণের পূর্ণ অধিকার পুনরুদ্ধারে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেন।

এক ভিডিও বার্তায় তিনি এবারের থিমকে স্বাগত জানিয়ে বলেন, আদিবাসীদের সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য স্থায়ী শান্তিপূর্ণ পরিবেশ পূর্বশর্ত। জাতিসংঘ স্থায়ীত্বশীল উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে আদিবাসীদের সাথে আলোচনা শুরু করার জন্য তিনি সাধারণ পরিষদকে আহ্বান জানান। বান কি-মুন আরো বলেন, নারীসহ আদিবাসীরা যাতে অংশগ্রহণ করে এবং উপকৃত হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ভাইস-প্রেসিডেন্ট সুয়েন জারগেনসেন সকল সদস্য রাষ্ট্রকে উৎসাহিত করে বলেন, উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার রয়েছে বলেই শুধু নয়, যেহেতু তারা বৈষম্যের কারণে প্রান্তিক ও বিপন্ন, তাই তাদের সাথে সদস্যরাষ্ট্রকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ২০৩০ সালের এজেন্ডা বাস্তবায়নে আদিবাসী জনগণ যাতে বাদ না পড়ে, সেটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। “লিভিং নো ওয়ান বিহাইন্ড” কথাটির প্রতিফলন থাকতে হবে।

এবারের অধিবেশনে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান দ্বন্দ্ব ও সংঘাতের কারণে আদিবাসীদের ভূমির অধিকার, টেরিটরি ও সম্পদের অধিকার, স্বতন্ত্র সংস্কৃতি ও পরিচয়ের অধিকার নিয়ে বিস্তর আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মগেন লুকটফ বলেন, যখন আদিবাসীরা অধিকারের কথা বলেন, তখন তাদের আক্রমণের টার্গেটে পরিণত করা হয়। আদিবাসীদের জীবনকে প্রভাবিত করে এমন সকল বিষয়ে জাতিসংঘে তাদের অধিকতর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি গুরুত্বপূর্ণ বলে তিনি মত দেন।

অধিবেশনে আরো বক্তব্য রেখেছেন কানাডার জাস্টিস মিনিস্টার মিস্ জোডি উইলসন রেবোল্ড, গুয়াতেমালার শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রী অরা লেটিসিয়া তেলেগুয়ারিও এবং জাতিসংঘ আন্ডার-সেক্রেটারি জেনারেল মি. উ হংবো।

এই অধিবেশনে সদস্যরাষ্ট্রের সঙ্গে আদিবাসী প্রতিনিধিদের অর্থপূর্ণ আলোচনা ও সংলাপের সুযোগ তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন।

বাংলাদেশ থেকে চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়সহ আটজন প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সিলর এটিএম রকিবুল হক এতে অংশগ্রহণ করছেন। দ্বিতীয় সপ্তাহে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল অধিবেশনে যোগ দেবেন। অধিবেশন চলবে ২০ মে পর্যন্ত।





আন্তর্জাতিক এর আরও খবর

ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায়  গণহত্যা চালিয়ে যেতে পারছে মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর

আর্কাইভ