রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলার পার্শবর্তী রাঙ্গুনীয়া উপজেলার রাজা নগর বগাবিলী গ্রামের ১১ বছরের এক মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া যায়।
জানা যায়, রাজানগর বগাবিলী গ্রামের বাসিন্দা আব্দুস সবুরের মেয়ে সানজিদা ইসলাম নিশাত(১১) ষষ্ঠ শ্রেণির ছাত্রী দুপুরের খাবার খেয়ে নিজের বসত ঘরের (বিল্ডিং) ছাদে খেলা করতে যায়।
এদিকে তার মা দুপরদুপুর বেলা অনেকক্ষন যাবত মেয়ের কোন খোঁজ খবর না পেয়ে বিল্ডিং এর ছাধে গিয়ে দেখতে পান নিশাত ছাদের রেলিং এর সাথে ঝুলে আছে।
তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করলে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত মৃতের লাশ কাউখালী হাসপাতালে জরুরি বিভাগে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
কৃষকের যত চ্যালেঞ্জ
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে