সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইলিয়াস (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে৷
শনিবার ১৫ আগস্ট রাত ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মো: দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সান্তাহার থেকে ছেড়ে যাওয়া রাজশাহী’গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি শাহাগোলা স্টেশন এলাকা অতিক্রম করার সময় ইলিয়াস নামের এই যুবক ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এরইমধ্যে নিহতের পরিবার থানার এসেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এরইমধ্যে এবিষয়ে একটি ইডি মামলা দায়ের করা হয়।





আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী