শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাজীব দে :: বাংলাদেশের পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী স্বাদ, সংস্কৃতি ও জীবনযাত্রার নানা গল্প ঢাকাবাসীর কাছে তুলে ধরতে ‘হলিডে ইন ঢাকা সিটি সেন্টার’ আয়োজন করতে যাচ্ছে বিশেষ পাহাড়ি খাদ্য উৎসব ‘তিন পাহাড়ের গল্প—পাহাড়ি খাদ্য উৎসব ২০২৬’। উৎসবটি বুধবার ১৯ আগস্ট থেকে শুরু হয়েছে চলবে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সমৃদ্ধ রন্ধনশিল্প ও ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এই উৎসবটি কেবল একটি খাবারের আয়োজন নয়; বরং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারা, স্থানীয় উপকরণ ও স্বতন্ত্র খাদ্যসংস্কৃতির এক বর্ণাঢ্য উদযাপন। ঢাকায় বসেই অতিথিদের আসল পাহাড়ি স্বাদ ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া এই আয়োজনের মূল উদ্দেশ্য।
উৎসবের বুফেতে থাকবে পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি ও স্থানীয় উপকরণের নানান পদ। মেন্যুতে রয়েছে পাহাড়ি চিকেন হেবাং, ব্যাম্বু চিকেন বিরিয়ানি, ব্যাম্বু শুট চিকেন, মাটন হেবাং, চিকেন মুন্দা, কাঁকড়া মুন্দা, ডমি মুন্দা, ঐতিহ্যবাহী লাকসু, পাহাড়ি মোমো, স্পাইসি চিকেনসহ পাহাড়ি নুডুলস, পাহাড়ি পদ্ধতিতে তৈরি মাছের পদ, বিন্নি ভাত, মৌসুমী পাহাড়ি সবজি এবং বিন্নি চালের পায়েসসহ আরও নানা পদ।
বুফে মূল্য: প্রতিজনের জন্য বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,৯৯৯ টাকা (অল-ইনক্লুসিভ)।
সুইমিং পুল সুবিধা: বুফে উপভোগকারী অতিথিরা হোটেলের সুইমিং পুলে বিনামূল্যে প্রবেশের বিশেষ সুযোগ পাবেন।
ব্যাংক অফার: উৎসবের এক্সক্লুসিভ ব্যাংক পার্টনার ‘পূবালী ব্যাংক পিএলসি’। শর্তসাপেক্ষে পূবালী ব্যাংকের কার্ডধারীরা পাবেন ‘বাই ১ গেট ৪’ (B1G4) অফার। এছাড়া অন্যান্য নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে ‘বাই ১ গেট ৩’ (B1G3) অফার।
এয়ার অ্যাস্ট্রা অফার: উৎসবের এয়ারলাইন পার্টনার ‘এয়ার অ্যাস্ট্রা’। আয়োজনে অংশ নেওয়া অতিথিদের জন্য থাকছে র্যাফেল ড্র। ভাগ্যবান একজন বিজয়ী পাবেন ঢাকা-সিলেট-ঢাকা রুটে দুজনের রাউন্ড-ট্রিপ বিমান টিকিট।
হেলিকপ্টার ফ্লাইং: ফ্লাইং পার্টনার ‘আরকেডি হেলিকপ্টার’। বিজয়ী অতিথি সঙ্গীসহ উপভোগ করতে পারবেন আকর্ষণীয় হেলিকপ্টার রাইডের অভিজ্ঞতা।
খাবারের পাশাপাশি পুরো হোটেল জুড়ে তৈরি করা হবে পাহাড়ি আবহ। লবিতে থাকবে বিশেষ পাহাড়ি ঝরনা ও নান্দনিক স্থাপনা। পরিবেশ প্রাণবন্ত রাখতে আরও থাকছে লাইভ মিউজিক ও ঐতিহ্যবাহী পাহাড়ি নৃত্য পরিবেশনা।
বুধবার ১৯ থেকে শুরু ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের এই আয়োজনে এসে পাহাড়ি খাদ্য ও সংস্কৃতির অনন্য অভিজ্ঞতা নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।





মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত