মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » পরবাস » ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
লন্ডন :: গত রবিবার ২৩ আগষ্ট ৭টায় লন্ডনের নিউবারী পার্কস্হ আলডারবরাহ সাউথ, ফোর্ড স্পোর্টস সসিয়েল ক্লাবে বিয়ানীবাজার কান্সার এন্ড জেনারেল হসপিটাল ফাউন্ডেশনের অন্যতম ফাউন্ডার ট্রাষ্টি ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির পার্মানেন্ট ডোনার মেম্বার, ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন এর আয়োজনে ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আয়োজক, মোহাম্মদ অহিদ উদ্দিন,সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল ও ইয়াং টেলেন্ট প্রেজেন্টার তামান্না মিয়ার যৌথ পরিচালনায় ও ফাউন্ডার ট্রাষ্টি ফরহাদ হোসেন টিপু ও পিস হোমের চেয়ারপার্সন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরীর সহযোগিতায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফাউন্ডার ট্রাষ্টি মোহাম্মদ আজিজুর রহমান।
উল্লেখ্য সিলেট তথা, পাশের অন্চলের কান্সার রোগিদের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্য নিয়ে ইউকে প্রবাসী বেশ কিছু কমিউনিটির সমাজ দরদী বাক্তিত্বরা এই হসপিটাল প্রতিষ্ঠার উদোগ গ্রহণ করেন। ও ২০০৯ সাল থেকে হসপিটাল ভবন নির্মাণের কাজ শুরু করেন।
এবং ২০১৫ সাল থেকে রোগীদের সেবার কাজ শুরু করা হয়।
ইতিপূর্বে লন্ডনে বিভিন্ন অনুষ্ঠান ও চানেল এস এর মাধ্যমে বিভিন্ন ভাবে ফান্ড রেইজিং হয়ে আসছে, এমনকি গত ২৪ শে মে ২০২৬ লন্ডনের গ্রান্ড মেরিডিয়ানে লাইফ মেম্বারদের সম্মানে একটি অনুষ্ঠান ও ফান্ড রেইজিং করা হয়।
এর ধারাবাহিকতায় ফাউন্ডার ট্রাষ্টি মোহাম্মদ অহিদ উদ্দিন ইচ্ছে প্রকাশ করেন তার নিজ উদোগে একটি ফান্ড রেইজিং করবেন রেডব্রিজ ও তার আশ পাশ এলাকার নতুন লাইফ মেম্বার সংগ্রহ করার লক্ষ্যে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বরা অব রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলার বার্ট জন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চানেল এস ও হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিয়ানীবাজার কান্সার হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমেদ খান, সেক্রেটারি সলিসিটর নাসির উদ্দীন, হাসপাতালের ফাউন্ডার ট্রাষ্টি ডাঃ আলাউদ্দিন আহমেদ, সিনিয়র ফান্ড রেইজিং ডিরেক্টর আব্দুল শফিক, ডেপুটি ফাইনান্স ডিরেক্টর মনজুরুসসামাদ চৌধুরী মামুন।
ও অনুষ্ঠানকে সফল করতে বিশেষ সহযোগিতায় ছিলেন মার্কেটিং ডিরেক্টর ফাউন্ডার ট্রাষ্টি ফরহাদ হোসেন টিপু ও হাসপাতালের ফান্ড রেইজিং ডিরেক্টর ফাউন্ডার ট্রাষ্টি মোহাম্মদ আজিজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ অহিদ উদ্দিন ও চেয়ারম্যান সোহেল আহমেদ খান।
তারপরে ডঃ ওমর মোহাম্মদ শাফির নেতৃত্বে একদল মেডিকেল টিম বিভিন্ন রোগের উপর তাদের নিজ নিজ বক্তব্য উপস্হাপন করেন। তাদের মধ্যে আবদেল রহমান আল আশকার, শিয়েনা মার্টিন, মরগান ইগরেমন্ট, ডিনা রায়, আবরার আইমান, আচেলা আগাডা, মারকমল মিরজারাকিমভ, ওমর হামিদ এবং মোহাম্মদ অহিদ উদ্দিনের নাতিন পারিহান ওসমান, ও তার ভাগ্নে ইসরাহ হালিম।
এর পরবর্তীতে যখন ফান্ড রেইজিং শুরু হয় উল্লেখিত সাড়া দিয়ে অতিথিদের মাঝ থেকে নতুন ট্রাষ্টিশীপ হিসাবে মোহাম্মদ অহিদ উদ্দিনের সহধর্মিণী সুফিয়া খানম উদ্দিনকে ট্রাষ্টি হিসাবে নাম ঘোষণা করা হয়।
এবং লাইফ মেম্বার হিসাবে প্রথমে নাম ঘোষণা করেন যারা, তারা হলেন,সানরাইজ স্পেকট্রাম পিস হোমের ফাউন্ডার মিছবাহ জামাল ও নাহিদা মিছবাহ, ওসমান মোহাম্মদ রাব্বি, ডাঃ মোহাম্মদ ওমর শাফি পিএইচডি, বিশিষ্ট কমিউনিটি নেতা নঈম উদ্দিন রিয়াজ, ফেরদৌসী জান্নাত আখতার, আতাউর খান, মাহবুবা জান্নাত মোহিনি, বিলকিস পারভিন, হিসমা বেগম, সাজনা খান, রওশন আহমেদ,গোলাপগন্জ এডুকেশন ট্রাষ্টের প্রেসিডেন্ট আফসার হোসেন এনাম, কমিউনিটি নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, জাবেদুর রহমান, সানরাইজ স্পেকট্রাম পিস হোমের পেট্রন মোহাম্মদ ওয়ারিছ আলী, রেডব্রীজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কবির আহমেদ,জাগ্রত নারী উন্নয়ন সংস্হা বাংলাদেশ চেয়ারম্যান শাহিন চৌধুরী, রেডব্রীজ ট্রাষ্টের ট্রেজারার এনামুল হক এনাম, গ্রেটার চারখাই এসোসিয়েশনের সেক্রেটারি জয়নুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান হেলাল চৌধুরী, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি প্রেজেন্টার সুজিয়া চৌধুরী, বাংলাদেশ সেন্টারের লাইফ মেম্বার ফখরুল আম্বিয়া, রেডব্রীজ ট্রাষ্টের ভাইস প্রেসিডেন্ট ফারুক উদ্দিন, ও সানরাইজ স্পেকট্রাম পিস হোমের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী, ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, পেট্রন প্রফেসার মিসবাহ কামাল,পেট্রন নাজমুল হুদা, সানরাইজ স্পেকট্রাম পিস হোমের পাট্রন হিসাবে ডোনেশন করেন।
এছাড়াও মাসিক জাকাত ফান্ড হিসাবে স্টান্ডিং অর্ডারে আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মোহাম্মদ অহিদ উদ্দিন ও মিসেস সুফিয়া উদ্দিন, ডাঃ আলাউদ্দিন আহমেদ, মিসেস মাহবুবা আহমেদ, শহিদুল ইসলাম চৌধুরী, মতিউর রহমান খোকন, নাবিল চৌধুরী, বারিষ্টার হামিদুল হক আফিন্দি, এলিন চৌধুরী, আমিনা বেগম, মোহাম্মদ আব্দুল হালিম, ফারুক উদ্দিন,সুজিয়া চৌধুরী, ডোনেশন করেন।
এই ফান্ড রেইজিং অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন অতিথিরা যোগ দেন আলোচনায় অংশ নেন বিয়ানীবাজার কান্সার হাসপাতালের ট্রাষ্টি ও হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের পার্মানেন্ট ডোনার মেম্বার ইকবাল হোসেন বুলবুল, ডাঃ সৈয়দ মাসুক আহমদ লাইফ মেম্বার, রেডব্রীজ কমিউনিটি ট্রাষ্টের জয়েন্ট সেক্রেটারি নিয়াজ চৌধুরী সুভন, মাহবুবা আহমেদ, মাহবুবুর রহমান কোরেশি, পারভেজ আহমেদ, আতিকুর রহমান লিটন, আবদাল হোসেন চৌধুরী, সাজ্জাদুর রহমান, আলফিন শাহরিন, ডেইভ, ডাঃ আলি খিজির, আব্দুল হালিম, মোহাম্মদ আনজাম চৌধুরী, ইউকে গ্রেটার দেউলগ্রামের মোহাম্মদ সুলতান আহমদ, শাহিনা খানম, নাবিল চৌধুরী, জুবের খান লাইফ মেম্বার, মিছবাহ উদ্দিন ট্রাষ্টি, ট্রাষ্টি ও ফান্ড রেইজিং ডিরেক্টর আব্দুল সামাদ, চানেল এস চীফ রিপোর্টার মৃধা শোর রেজাউল করিম মৃধা, সিনিয়র টিভি রিপোর্টার কামরুল আই রাসেল, এটিএনবাংলা ইউকের তানভির তারেক, টিএস চানেলের শওকাত ইসলাম ফরাজি ও তানিয়া ফরাজি, মিসেস হাসনা বেগম, শাহাদাত মনির, নাঈম আহমেদ জয় এছাড়াও আরো অনেক অতিথিরা অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে স্পনসর ও সাপোর্ট করেন স্টেটাম রিয়েল এস্টেইট, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোম, ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, কুশিস হোমমেইড নাগা পিকলস, আপেল রিয়েল এষ্টেইট, সাপোর্টিং কেয়ার রেডব্রিজ, সাপোর্টেড রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট ইউকে, রেডব্রিজ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে, গ্রেটার দেওলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট, গ্রেটার চারখাই ডেভোলাপমেন্ট এসোসিয়েশন, জাগ্রত নারী উন্নয়ন সংস্হা, বৃটিশ বাংলাদেশী সসিয়েল এন্ড কালচারাল এসোসিয়েশন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, চানেল টিএস।





রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি
রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা