বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » খেলা » তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
খলিল উদ্দিন ফরিদ :: তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলার ১ নং ওসমানগঞ্জ ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পূর্ব ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ১ নং ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সালাউদ্দিন সুমন।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন (সাদ্দাম) ও সদস্য সচিব মো. রায়হান হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শৃঙ্খলাবোধ বাড়ানোর পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হতে পারে।
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান উপস্থিতরা।





গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ