শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে নৌকার অফিসে হামলা
ঝিনাইদহে নৌকার অফিসে হামলা

ঝিনাইদহ প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২৫মিঃ) ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ও বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটেছে৷ শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে৷ এসময় হামলাকারীদের গুলিতে আব্দুল ওহাব নামে একজন গুলিবিদ্ধ ও রজব আলী নামের একজন আহত হয়েছে৷ তারা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন৷ গুলিবিদ্ধ আব্দুল ওহাব গোলকনগর গ্রামের মৃত আহসান আলীর ছেলে৷
প্রত্যক্ষদর্শীরা জানায়, মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ হোসেনের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা৷ এসময় তারা ওই কার্যালয়ের কম্পিউটার, চেয়ার টেবিল, আসবাবপত্র ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে৷ এসময় হামলাকারীদের ছোড়া গুলিতে আব্দুল ওহাব নামের একজন গুলিবিদ্ধ হয়েছে এবং রজব আলী নামের একজনকে পিটিয়ে আহত করা হয়েছে৷
বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ হোসেন জানান, তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনের কর্মী সমর্থকরা আলমডাঙ্গা বাজারের নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালায়৷
এসময় কম্পিউটার, চেয়ার টেবিল, আসবাবপত্র ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে এবং তার কর্মী সমর্থকদের উপর গুলি চালায় ও পিটিয়ে আহত করে৷ তার কর্মী আব্দুল ওহাব গুলিবিদ্ধ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্সাধীন আছে৷ এ ঘটনায় নিজেই বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করবেন বলে ফিরোজ আহমেদ জানান৷
মির্জাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের আধারে কে বা কারা হামলা করেছে এ বিষয়টি তার জানা নাই৷
ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২