বৃহস্পতিবার ● ১৯ মে ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য অঞ্চলে ২২ মে’র পরিবর্তে ২৬ মে হরতোলের ডাক
পার্বত্য অঞ্চলে ২২ মে’র পরিবর্তে ২৬ মে হরতোলের ডাক

প্রেস বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতিবাদে আগামী ২২ মে তিন পার্বত্য জেলায় পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ৩ পার্বত্য জেলায় যে হরতোলের ডাক দিয়েছিলেন তা পবিত্র শবে বরাতের জন্য আগামী ২২মে তারিখের পরিবর্তে আগামী ২৬ মে রোজ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।
সেনা ক্যাম্প প্রত্যাহার ও ২০০১ সালের ভূমি আইন পুণ:বিবেচনার প্রতিবাদে আগামী ২৬ মে ৩ পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা স্বতস্ফুর্ত হরতাল পালন করা হবে ।
২০০১ সালের ভূমি আইন পুণ:বিবেচনার এবং ৪ টি সেনা ব্রিগ্রেড ছাড়া পার্বত্য চট্টগ্রাম থেকে সকল সেনা ক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রী ঘোষণার প্রতিবাদে আগামী ২৬ মে তিন পার্বত্য জেলায় হরতালের ঘোষণা দিয়েছিলেন পার্বত্য নাগরিক পরিষদ ।
গত ১৩ মে শুক্রবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভায় পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূইঁয়া এ ঘোষণা দিয়েছিলেন ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাহাড়ে অপহরণ, মুক্তিপণ, গুম চাদাঁবাজি ,খুন,ধর্ষণ, রাহাজানি এবং টোকেন বাণিজ্য যতদিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে বন্ধ হবে না ততদিন সেনাবাহিনী রাষ্ট্রের প্রয়োজনে থাকতে হবে। সর্বোপরি, সেনাবাহিনীর অনুপস্থিতিতে পার্বত্য এলাকা বিভিন্ন দেশের বিচ্ছিন্নতা বাদীদের স্বর্গরাজ্যে ও নিরাপদ আস্তানায় পরিণত হবে সেজন্য সেনা ক্যাম্প প্রতাহারের সিদ্ধান্ত বাতিল করতে হবে ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১