শুক্রবার ● ২০ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ধর্ষনে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখম
ধর্ষনে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে সাথী খাতুন (১৯) নামে এক গৃহবধূকে ধর্ষনে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করেছে বিদ্যুত্ নামে এক লম্পট৷ বিদ্যুত্ সদর উপজেলার কলমনখালী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে৷ আহত সাথী খাতুনকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও সন্ধ্যায় উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে৷
সাথী খাতুন পোড়াহাটী ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আবু বকরের স্ত্রী ও মাগুরা সদর উপজেলার বগিয়া গ্রামের বাহারুল ইসলামের মেয়ে৷ সাথী খাতুন জানান, লম্পট বিদ্যুত্ প্রায় তাকে কু-প্রস্তাব দিত৷ বৃহস্পতিবার বিকালে বাড়িতে একা পেয়ে বিদ্যুত্ তাকে ধর্ষনের চেষ্টা করে৷
বিষয়টি তিনি তার স্বামীকে জানানোর কথা বললে বিদ্যুত্ ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে৷ লম্পট বিদ্যুত্ সাথীর স্বামীর ভগি্নপতি এবং ওই বাড়িতেই ঘরজামাই হিসেবে বসবাস করে আসছে৷ বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান,
আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসএই জিয়ারুলকে পাঠিয়েছি৷ সাথী খাতুন নামে এক গৃহবধূকে কোপানো হয়েছে৷ আমি ভিকটিমের পরিবারকে মামলা দিতে বলেছি৷ মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷ তিনি জানান, এ ঘটনার সাথে ধর্ষনের কোন বিষয় ছিল না৷ তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিত্সক ডাঃ রুমন জানান,
সাথীর মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে৷ এ ছাড়া তার মুখমন্ডল থেতলে গেছে৷ বমির সাথে রক্ত আসছে৷ এ জন্য উন্নত চিকিত্সার জন্য সাথীকে ফরিদপুর মেডিকেলে স্থানাস্তর করা হয়েছে৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা