মঙ্গলবার ● ২৪ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
গাজীপুরে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৩০মিঃ) ধর্ষণ মামলায় গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রনিকে গ্রেফতার করেছে ঢাকার রূপনগর থানা পুলিশ৷
২৪ মে মঙ্গলবার ভোরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা পশ্চিমখন্ড এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে৷
রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদ আলম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, রনি রূপনগর থানা এলাকায় বসবাস করে প্রায় এক বছর ধরে একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে৷ মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে রনি তাকে বিয়ে করতে অসম্মতি জানায়৷ পরে গত সপ্তাহে ওই মেয়ে রনিকে আসামি করে রূপনগর থানায় মামলা দায়ের করেন৷ ওই মামলার ভিত্তিতে তাকে ২৪ মে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা পশ্চিমখন্ড এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে৷
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহীন ফকির আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ১৭ মে ওই নারী রনির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন৷
ছাত্রলীগের গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন শাওন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, একরামুল হক রনি শ্রীপুরের পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং নবগঠিত গাজীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি৷ তার বাবার নাম আজম এনামুল হক৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা