রবিবার ● ২৯ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে বন্যহাতির আক্রমণে নিহত :১ আহত :২
বান্দরবানে বন্যহাতির আক্রমণে নিহত :১ আহত :২

বান্দরবান জেলা প্রতিনিধি :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ৩.১০মিঃ) বান্দরানের লামা উপজেলায় বন্যহাতির তান্ডবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে । এ সময় আহত হয়েছে নিহত শিশুর মা ও বোন৷ নিহতের নাম মেহেরুন্নেছা (১৪)৷
মেহেরুন্নেছা ধুইল্যাপাড়ার বাসিন্দা মৃত ইলিয়াছ সওদাগরের মেয়ে ও সরই নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ৷ স্কুলছাত্রীর মা আমেনা বেগম (৪৫) ও ছোট বোন তাসিয়া বেগম (৫)৷ রবিবার ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি ধুইল্যা পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়৷
১০-১১টি বন্যহাতির দল রবিবার ভোর ৪টার দিকে ধুইল্যাপাড়ার লোকালয়ে চলে আসে ৷ পরে হাতিরপাল বিক্ষিপ্তভাবে ইলিয়াছ সওদাগরের বসতঘর ভাংচুর করে ৷ সে সময় ঘরে থাকা মা আমেনা বেগম ও ছোটবোন তাসিয়া বেগম পালিয়ে আত্মরক্ষা করতে পারলেও শিশু মেহেরুন্নেছাকে আছড়ে মেরে ফেলে বন্যহাতির পাল ৷ এরপরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন ৷
সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদউল আলম বলেন, বর্তমানে হাতিরপালটি এলাকায় অবস্থান করার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)