বুধবার ● ১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুর সিটি মেয়র মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ
গাজীপুর সিটি মেয়র মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০০মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে নাশকতার মামলায় এক দিনের পুলিশ রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত ৷
১ জুর বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ৷
গাজীপুর আদালতের পরিদর্শক মোঃ রবিউল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগি্নসংযোগের মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই মিঠু শেখ এক দিনের রিমান্ড শেষে এমএ মান্নানকে বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে হাজির করেন ৷ শুনানি শেষে ওই আদালতের বিচারক তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন ৷ পরে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে পাঠানো হয় ৷
এর আগে রিমান্ডের জন্য মঙ্গলবার বিকেলে অধ্যাপক এমএ মান্নানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে গাজীপুর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়৷
উল্লেখ্য, ১৫ এপ্রিল শুক্রবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগি্নসংযোগের মামলায় পুলিশ অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতার করে৷ একই দিন টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার পৃথক দুটি মামলায়ও তাকে গ্রেফতার করা হয়৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা